শিরোনাম:
●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে তক্ষকসহ পাচারকারী গ্রেফতার
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে তক্ষকসহ পাচারকারী গ্রেফতার
বৃহস্পতিবার ● ৮ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে তক্ষকসহ পাচারকারী গ্রেফতার

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ের পাঁচটি তক্ষকসহ মোহাম্মদ মাসুদ (৩৫) নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ৭ ফেব্রুয়ারি উপজেলার করেরহাট থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত মাসুদ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন শামসুল হকের ছেলে।
তক্ষক পাচারকারী গ্রেফতারের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হারুন ও জোরারগঞ্জ থানার ওসি আবদুল্লাহ আল হারুন উপস্থিত ছিলেন।

মিরসরাইয়ে আবুরহাট উচ্চ বিদ্যালয়ের দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃৃতিক প্রতিযোগিতা

মিরসরাই :: মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী আবুরহাট উচ্চ বিদ্যালয়ের দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ও বুধবার বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিযোগিতা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নুরুল আবছারের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসান নয়নের সঞ্চালনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের দিন স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার। প্রধান অতিথির বক্তব্য রাখেন ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, আবুরহাট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল আলম, ইছাখালী ইউনিয়ন যুবলীগের আহবায়ক আনোয়ারুল ইসলাম মোর্শেদ, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হারুন অর রশিদ বিএসসি, বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য এরাদুল হক, জয়নাল আবেদীন, ফরিদুল ইসলাম, শিক্ষানুরাগী সদস্য জাহেদ রফিক, দাতা সদস্য নাজমুল হুদা বাবর, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য জাহেদা আক্তার, সাধারণ অভিভাবক সদস্য পান্না রানী ভৌমিক সহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এর আগে মঙ্গলবার ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নুরুল আবছার। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসান নয়নের সঞ্চালনায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার, সহকারি প্রধান শিক্ষক হারুন অর রশিদ বিএসসি, বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য এরাদুল হক, জয়নাল আবেদীন, ফরিদুল ইসলাম, শিক্ষানুরাগী সদস্য জাহেদ রফিক, দাতা সদস্য নাজমুল হুদা বাবরসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
মঙ্গলবার প্রথম দিন সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রতিযোগিতার মধ্যে ছিল ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, ৪০০ মিটার দৌড়, ৮০০ মিটার দৌড়, মুরগির লড়াই, বস্তা দৌড়, উচ্চ লাফ, দীর্ঘ লাফ, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, বর্সা নিক্ষেপ, মার্বেল দৌড়, দড়ি লাফ, যোগাযোগ দৌড়, ধীর গতিতে সাইকেল চালানো, অন্ধজনের হাঁড়ি ভাঙ্গা, মিউজিক্যাল পিলো, স্মৃতি পরীক্ষা।
বুধবার দ্বিতীয় দিনের প্রতিযোগিতার মধ্যে ছিল কবিতা আবৃত্তি, একক অভিনয়, কেরাত, হামদ, নাত, গজল, দেশের গান, ভাষার গান, পল্লী গীতি, আধুনিক গান, নজরুল গীতি, রবীন্দ্র গীতি, জারি গান, ভান্ডারি গান, একক নৃত্য, যৌথ নৃত্য, গীতি নকশা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)