শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » কুষ্টিয়া » চাল সিন্ডিকেটের মূল হোতা রশিদ ও ফারুকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রথম পাতা » কুষ্টিয়া » চাল সিন্ডিকেটের মূল হোতা রশিদ ও ফারুকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সোমবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাল সিন্ডিকেটের মূল হোতা রশিদ ও ফারুকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

--- কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: দেউলিয়ার পথে থাকা দেশের চাল সিন্ডিকেটের অন্যতম হোতা সেই চাল রশিদের বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। সঙ্গে যুক্ত হয়েছে তার স্ত্রী ও পুত্র। রশিদ লজিষ্টিক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রশিদ, পিতা মৃত হাজী ইছাহক আলী বিশ্বাস এর বিরুদ্ধে মামলা নং- সিআর ৪৪২০/২৩ রিসিভ নং- ৩৪২/২৪ (গুলশান থানা)। রশিদ লজিষ্টিক লিঃ এর পরিচালক আব্দুর রশিদের স্ত্রী মোছাঃ জাহানারা ইয়াসমিন এর মামলা নং- সিআর ৪৪২০/২৩ রিসিভ নং- ৩৩৮/২৪ (গুলশান থানা)। রশিদ লজিষ্টিক লিঃ এর আরেক পরিচালক আব্দুর রশিদের পুত্র শাহারিয়ার রশিদ এর মামলা নং- সিআর ৪৪২০/২৩ রিসিভ নং- ৩৩৭/২৪ (গুলশান থানা)। গুলশান থানা এই তিন ব্যক্তির বিরুদ্ধে আদালতের পরোয়ানা ইতোমধ্যে কার্যকর করতে মাঠে নেমেছে। গুলশান থানার অফিসার ইনচার্জ জানান, এই তিন ব্যক্তিকে গ্রেফতারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। এদিকে গ্রেফতার এড়াতে সপরিবারে আব্দুর রশিদ গা ঢাকা দিয়েছেন বলে খবর পাওয়া গেছে। বিষয়টি জানতে রশিদের মোবাইলে ফোনে ফোন করা হলে তাকে পাওয়া যায়নি। দেশের চাল সিন্ডিকেটের অন্যতম হোতা রশিদ গত কয়েক বছরে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। চাল রশিদ একের পর এক তার কোম্পানীর সংখ্যা বাড়িয়েছে, টাকার কুমিরে পরিণত হয়েছে। কিন্তু গত বছরের মাঝামাঝি থেকে তার সাম্রাজ্যের ধ্বস নামতে শুরু করে। তিনি দেউলিয়ার পথে হলেও ব্যাংক কর্মকর্তাদের দৃষ্টি আড়াল করতে নানা রকম ফন্দি ফিকির করছিলেন। কিন্তু এই গ্রেফতারি পরোয়ানা জারির পর সকল ফন্দি ফিকির ফাঁস হয়েছে। কপালে চিন্তার ভাঁজ পড়েছে শীর্ষ ব্যাংক কর্মকর্তাদের। অন্যদিকে কুষ্টিয়া খাজা নগরের ফ্রেশ এগ্রো ফুড লিমিটেড এর স্বত্ত্বাধিকারী ও দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পরিচালক ওমর ফারুকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ঢাকা জেলায় করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। আদালত ওমর ফারুককে গ্রেফতার করতে গুলশান থানা পুলিশকে আদেশ দেন। ওমর ফারুকের বাড়ি কুষ্টিয়া জেলায় হওয়ায় গুলশান থানা কুষ্টিয়া মডেল থানা পুলিশকে গ্রেফতারি পরোয়ানার আদেশনামা প্রেরণ করেন। যাহার কুষ্টিয়া মডেল থানার রেজিষ্ট্রার রিসিভ নং ৩৩৫/২৪, মামলা নং- সিআর ৩৩১৭/২৩। ওমর ফারুক কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর কবুরহাট এলাকার হাজী মোঃ হাশেম আলীর পুত্র। একাধিক সূত্রে জানা যায়, ওমর ফারুক কুষ্টিয়ার বিভিন্ন জনের কাছ থেকে কোটি কোটি টাকা ধার নিয়ে পরিশোধ করতে তালবাহনা করছে। ইতিমধ্যে তিনিও গা ঢাকা দিয়েছে বলে জান গেছে।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)