মঙ্গলবার ● ১২ মার্চ ২০২৪
প্রথম পাতা » খেলা » রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের সহায়তায় প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা
রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের সহায়তায় প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা
ক্রীড়া প্রতিবেদক :: ক্রীড়া পরিদপ্তর প্রণীত ২০২৩-২৪ বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় গত ১১ মার্চ-২০২৪ রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের সহায়তায় রাঙামাটি প্রতিবন্ধী ও পূনর্বাসন কেন্দ্রের ব্যবস্থপনায় কুমার সৌমিত রায় জিমনেসিয়াম মাঠে অটিজম ও প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীদের অংশ গ্রহণে ক্রীড়া সচেতনতা ও ক্রীড়াই উদ্বুদ্ধকরন এ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা অনুষ্ঠানে দৈনিক গিরিদর্পন সম্পাদক একেএম মকছুদ আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বিভিন্ন ইভেন্টের বিজয়ী প্রতিযোগীদেরকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করেছেন রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
এসময় উপস্থিত সকল প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদেরকেও পুরস্তার বিতরণ করা হয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য প্রতিবন্ধী কল্য্ণ সমিতির সভাপতি সুকোমল ত্রিপুরা, জেলা শিল্পকলা একাডেমীর সম্পাদক মুজিবুল হক বুলবুল, সাবেক জেলা পরিষদ সদস্য মনোয়ারা জাহান। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাঙামাটি প্রতিবন্ধী ও পূনর্বাসন কেন্দ্রের পরিচালক নুরুল আবছার স্বাগত বক্তব্য রাখেন এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন রাঙামাটি প্রতিবন্ধী ও পূনর্বাসন কেন্দ্রের প্রধান শিক্ষিকা তাপসী চাকমা। রাঙামাটি প্রতিবন্ধী ও পূনর্বাসন কেন্দ্রের শিক্ষকবৃন্দ ও রোবার স্কাউট সদস্যরা বিভিন্ন ইভেন্টের খেলা পরিচালনার সহযোগিতা প্রদান করেন।





গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা