শনিবার ● ১৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে মারমাদের সাংগ্রাই উপলক্ষে জল উত্সব ও সাংস্কৃতিক অনুষ্ঠান
রাঙামাটিতে মারমাদের সাংগ্রাই উপলক্ষে জল উত্সব ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ষ্টাফ রিপোর্টার :: (৩ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৫মিঃ) পার্বত্য চট্টগ্রামের বসবাসরত নৃগোষ্ঠী মারমাদের প্রধান সামাজিক উত্সব সাংগ্রাই উপলক্ষে রাঙামাটির মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) এর আয়োজনে শনিবার ১৬ এপ্রিল সকালে দিনব্যাপী আসামবস্তী নারিকেল বাগানে আলোচনাসভা, জল উত্সব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা ৷
মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক মংউচিং মারমা (ময়না)’র সভাপতিত্বে আলোচনা সভায় গেস্ট অব অনার হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, বিশেষ অতিথি হিসেবে রাঙামাটির মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) এর সহ-সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুইপ্রু চৌধুরী ও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট প্রশাসক আবু সাঈদ চৌধুরী বক্তব্য রাখেন৷
আলোচনাসভায় বক্তরা বলেন, পার্বত্য জেলায় বসবাসরত নৃগোষ্টীদের ভাষা, শিক্ষা, সংষ্কৃতি ও ঐতিহ্য রক্ষায় বর্তমান সরকার বদ্ধ পরিকর৷ চুক্তির আগে পাহাড়ের মানুষ শান্তিতে উত্সব পালন করতে পারেনি৷ বর্তমান সরকার পাহাড়ের মানুষের প্রতি আলাদা আন্তরিকতা আছে বলেই পার্বত্য শান্তি চুক্তি করেছে৷ এর ফলে পাহাড়ের মানুষ নির্ভয়ে যার যার ধর্ম ও উত্সব পালন করতে পারছে৷ বক্তরা বলেন, নৃগোষ্ঠীর প্রবীনরা যেভাবে নিজেদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রেখেছে সেভাবে নবীনদেরও ধরে রাখতে হবে এবং মনে লালন ও ধারন করতে হবে৷

আলোচনা সভা শেষে অতিথিরা ফিতা কেটে ও তরুন-তরুনীদের জল ছিটিয়ে জল উত্সবের উদ্ধোধন করেন৷ এরপর স্থানীয় নৃত্য ও সঙ্গীত শিল্পী এবং বাংলাদেশ আইডল মং ও সাইক্লোন ব্যান্ডের পরিবেশনায় চলে সাংস্কৃতিক অনুষ্ঠান৷





কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ
বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র