শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » পাবনা » নিজের জীবনকে গড়লেই সোনার বাংলা হয়ে যাবে: ভূমি মন্ত্রী
প্রথম পাতা » পাবনা » নিজের জীবনকে গড়লেই সোনার বাংলা হয়ে যাবে: ভূমি মন্ত্রী
শনিবার ● ১৬ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিজের জীবনকে গড়লেই সোনার বাংলা হয়ে যাবে: ভূমি মন্ত্রী

---

ঈশ্বরদী প্রতিনিধি :: (৩ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫০মিঃ) ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, প্রত্যেকে নিজের জীবনকে গড়লেই এদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা হয়ে যাবে৷ প্রযুক্তি জ্ঞানসম্পন্ন আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজের এলাকায় উন্নয়ন কাজে নিজেকে নিয়োজিত করলে ২০১৯ সালেই এদেশ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে৷ তিনি সরকারের রূপকল্প বাসত্মবায়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন৷
শনিবার ঈশ্বরদী সাহাপুর শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত সম্প্রসারিত দ্বিতল নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. এসব কথা বলেন৷
মন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশুনার জন্য সুন্দর, মনোরম ও নির্মল পরিবেশ করে দিতে সরকার সারাদেশে বিদ্যালয় ভবনগুলো আধুনিকভাবে গড়ে তুলছে৷ মন্ত্রী বলেন, আজকের শিশু, কিশোর ও যুবদের প্রযুক্তিজ্ঞানসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব হবে৷ মন্ত্রী শতভাগ পাশ নিশ্চিত করার আহ্বান জানান৷ তিনি বলেন, শতফুল একসঙ্গে ফুটতে হবে, বিকশিত হতে হবে৷ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জননেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবার জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিৰা ও চিকিত্‍সা এ পাঁচটি মৌলিক অধিকার বাস্তবায়ন করার নির্দেশ দিয়ে গেছেন৷ কেউ ইংল্যান্ড এমেরিকায় চিকিত্‍সার জন্য যাবে, আর কেউ চিকিত্‍সার অভাবে ধুকে ধুকে মরবে তা হতে পারে না৷ কেউ গাছতলায় অথবা অন্যের আশ্রয়ে থাকবে তা হতে পারে না৷ বঙ্গবন্ধু বলে গিয়েছেন সকলের জন্য ৫টি মৌলিক অধিকার বাসত্মবায়ন না করা গেলে সোনার বাংলা বাস্তবায়ন হবে না৷ মন্ত্রী বলেন, জানুয়ারির ১ তারিখেই প্রত্যেক ছাত্রছাত্রীর হাতে সরকার নতুন বই তুলে দিয়েছে৷ মেয়েদের শিৰার জন্য উত্‍সাহ দিয়ে যাচ্ছে৷ কোন সরকারই এর আগে শিক্ষার এমন মানোন্নয়ন ঘটাতে পারে নাই৷ সরকার সারাদেশে শিক্ষার পরিবেশ করে দিচ্ছে৷ মন্ত্রী বলেন, যারা অশান্তি, অরাজকতা, ধর্মান্ধ মৌলবাদ সৃষ্টি করছে তাদের ঠাই এদেশে নাই৷ সরকার আধুনিক প্রযুক্তিজ্ঞানসম্পন্ন আধুনিক জাতি চায়৷ সরকার সে লৰ্যেই এগুচ্ছে৷ তিনি সরকারের সকল উন্নয়ন কাজে অংশ নেয়ার আহ্বান জানান৷
উল্লেখ্য, ভূমিমন্ত্রী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৬৯ লাখ টাকা ব্যয়ে শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত সম্প্রসারিত সুদৃশ্য দোতলা ভবন উদ্বোধন করেন৷
সাহাপুর শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ের সভাপতি বশির আহমেদ বকুলের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল মাহমুদ, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরীন পিয়া, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাস, ঈশ্বরদী থানা অফিসার ইনচার্জ বিমান কুমার দাস, ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান মিনহাজ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক গোলজার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন৷
এর আগে মন্ত্রী ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের চরমিরকামারী ভাষা শহীদ বিদ্যানিকেতন ও চর মিরকামারী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন৷ মন্ত্রী ছাত্রছাত্রীদের ফুলের পাপড়ি ছিটিয়ে অভিষিক্ত করেন এবং তাদের মনোযোগ দিয়ে পড়াশুনা করার আহ্বান জানান৷ তিনি বিদ্যালয়ের আঙ্গিনায় ফুলের বাগান করার জন্য স্কুল কর্তৃপক্ষকে পরামর্শ দেন৷ পরে মন্ত্রী ঈশ্বরদী উপজেলার শাহপুর গ্রামে ১৯৭১ সালের ২রা মে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে নিহত ৩৭ জন শহীদদের স্মরণে স্মৃতিসত্মম্ভের ফলক উন্মোচন করেন৷ এরপর তিনি আওতাপাড়ায় ৮৩ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত সাহাপুর ইউনিয়ন পরিষদ ভবনের উদ্বোধন করেন৷ উদ্বোধনী অনুষ্ঠানে সাহাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পিন্টু বিশ্বাসের ছেলে এমলাক হোসেন বাবু ভূমিমন্ত্রীকে সোনার নৌকা উপহার দিতে চাইলে মন্ত্রী তা গ্রহণ না করে সরাসরি ঢাকা যাদুঘরে গিয়ে তা পৌঁছে দেয়ার জন্য তিনি নির্দেশ দেন৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)