শুক্রবার ● ১০ মে ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে ট্রাক চাপায় মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু
ঘোড়াঘাটে ট্রাক চাপায় মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মানসিক ভারসাম্যহীন পঞ্চাশোর্ধ এক নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) রাত পৌনে ১০ টায় উপজেলার কলাবাড়ী ভান্ডারি বাজার নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। প্রথমে ওই নারীর পরিচয় না পাওয়া গেলে শুক্রবার (আজ) দুপুরে সিআইডির ক্রাইমসিন ইউনিট এসে হাতের ছাপ নিয়ে ওই নারীরপরিচয় সনাক্ত করেন। মানসিক ভারসাম্যহীন ওই নারীর নাম তুলি বেগম। তিনি বগুড়ার শাহজাহানপুর উপজেলার রাণীরহাট এলাকার মন্ডলপাড়া গ্রামের আহম্মদ আলীর মেয়ে।
পুলিশ জানায়, স্থানীয় ইউপি সদস্য ও এলাকার লোকজনের সাথে কথা বলে জানা গেছে নিহত তুলি বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি প্রায়ই বস্তা-ব্যাগ নিয়ে হাট-বাজার ও বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়াতেন। তার নাম ঠিকানা কেউই জানতো না। অন্যের থেকে খাবার চেয়ে খেতেন। গত বৃহস্পতিবার রাতে রাস্তা পারাপারের সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি মারা যান। এতে হাত পা ভেঙে, মাথার মগজ, পেটের নারী-ভুড়ি বের হয়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। লাশ উদ্ধারের পর মৃতের মুখ থেতলে যাওয়ায় ওই সময় পরিচয় সনাক্ত করা যাচ্ছিল না। পরে সিআইডির ক্রাইমসিন ইউনিট এসে হাতের ছাপ নিয়ে ওই নারীর পরিচয় সনাক্ত করেন।
এ ঘটনায় ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, আমরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। সিআইডির ক্রাইমসিন ইউনিট এসে তার পরিচয় শনাক্ত করেছে। মৃতের পিতার বাড়ির এলাকার এক ইউপি চেয়ারম্যানের সাথে কথা হয়েছে। তারা আসলে লাশ হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটির কোন সন্ধান মেলেনি। তবে এ বিষয়ে সড়ক আইনে একটি মামলা হয়েছে।





পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক
পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি
পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের
পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ
এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত
পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি
পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ