শনিবার ● ১৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বাসে আগুন
গাজীপুরে বাসে আগুন

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৫৫মিঃ) গাজীপুর মহানগরীর চান্দনা-চৌরাস্তা এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ আগুনে বাসটির আসনগুলো পুড়ে গেলেও কোনো যাত্রী আহত হননি৷
১৫ এপ্রিল শুক্রবার রাত ৯টার দিকে চান্দনা-চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটেছে৷ তবে কীভাবে বাসটিতে আগুন লাগল তা জানা যায়নি৷
জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে পৌনে একঘন্টার চেষ্টায় আগুন নেভান৷
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুর রহমান এলাকাবাসীর বরাত দিয়ে আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, রাত ৯টার দিকে যাত্রী নামিয়ে দাঁড়িয়ে থাকা চলাচলকারী কেপি পরিবহনে বাসে আগুন লাগে৷ খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে একঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নেভান৷
এ বিষয়ে জয়দেবপুর থানার ওসি খন্দকার মো. রেজাউল হাসান রেজা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে বলেন, বাসে আগুন দেওয়ার খবর শুনেছি৷ তবে এটা নাশকতা কি না তা তাত্ক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি৷ ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান৷





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা