রবিবার ● ১৯ মে ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সড়কদুর্ঘটনা এড়াতে রাবিপ্রবিতে চালক ও হেলপারদের প্রশিক্ষণ
সড়কদুর্ঘটনা এড়াতে রাবিপ্রবিতে চালক ও হেলপারদের প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টার :: সড়কে দুর্ঘটনা এড়াতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের চালক ও হেলপারদের দায়িত্ব ও দক্ষতা উন্নয়নে যানবাহন রক্ষণাবেক্ষণ ও সড়ক পরিবহন আইন বিষয়ক প্রশিক্ষণ রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে অনলাইনে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর ও আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. সেলিনা আখতার।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র প্রো-ভাইস চ্যান্সেলর ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. কাঞ্চন চাকমা।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে রাবিপ্রবি’র হিসাব শাখার পরিচালক মো. নুরুজ্জামান, অনুষ্ঠানে কোর্স পরিচালক হিসেবে অনলাইনে ভার্চুয়ালী যুক্ত ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (ইটিএল) ও সিএসই বিভাগের সহকারী অধ্যাপক ধীমান শর্মা ।
এসময় প্রশিক্ষক হিসেবে রাঙামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. জিয়াউল করিম ও বিআরটিএ, রাঙামাটি সার্কেলের সহকারী মোটরযান পরিদর্শক মুহাম্মদ রাশেদুল আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাবিপ্রবি’র সহকারী রেজিস্ট্রার (একাডেমিক) ও আইকিউএসি’র সহকারী রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব )মাহবুব আরা।
প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বাস এবং মাইক্রোবাসের সকল চালক এবং হেলপারগণ প্রশিক্ষনার্থী হিসেবে উপস্থিত ছিলেন।





বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
রাঙামাটিতে চার জনের যাবজীবন
কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ