মঙ্গলবার ● ২৮ মে ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাট উপজেলায় চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের শপথ গ্রহণ
ঘোড়াঘাট উপজেলায় চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের শপথ গ্রহণ
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, ভাইস-চেয়ারম্যান সাংবাদিক ইফতেখার আহমেদ বাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৮ মে সকাল ১০টায় রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় ঘোড়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান সহ গত ৮ মে সারাদেশে অনুষ্ঠিত ১ম ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রংপুর বিভাগে নবনির্বাচিত ১৯ জন চেয়ারম্যান ও ৫৭ জন ভাইস-চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন। শপথবাক্য পাঠকালে রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক রিয়াজ উদ্দিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে ঘোড়াঘাট উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস-চেয়ারম্যান সাংবাদিক ইফতেখার আহমেদ বাবু নিজ এলাকার সংসদীয় আসন ১১, দিনাজপুর-৬ এর বর্তমান সংসদ সদস্য শিবলী সাদিকের পিতা ও সাবেক সংসদ সদস্য মরহুম মোস্তফিজুর রহমানের কবর জিয়ারত করে এলাকার মানুষের সাথে কুশল বিনিময়, সৌজন্য সাক্ষাৎ ও শুভেচছা বিনিময় করেন।





বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক
পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি
পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের