শুক্রবার ● ৭ জুন ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বাঘাইছড়ির বাঘাইহাটে সুষ্ঠু নির্বাচনের দাবিতে কাল সড়ক অবরোধের ডাক
বাঘাইছড়ির বাঘাইহাটে সুষ্ঠু নির্বাচনের দাবিতে কাল সড়ক অবরোধের ডাক
ইউপিডিএফ-মূল এর রাঙামাটি ইউনিট প্রধান সংগঠক সচল চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় ঠ্যাঙাড়ে সন্ত্রাসী কর্তৃক নির্বাচনী এজেন্টদের হুমকি প্রদান ও নির্বাচনে অবৈধ প্রভাব খাটানোর জন্য ঠ্যাঙাড়েদের বাঘাইহাটে সশস্ত্রভাবে অবস্থানের প্রতিবাদে এবং বাঘাইহাট থেকে তাদেরকে গ্রেফতারসহ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে আগামীকাল শনিবার ৮ জুন ২০২৪ সড়ক অবরোধের ডাক দেয়া হয়েছে।
মাজলং নির্বাচন পরিচালনা কমিটি আজ ৭ জুন ২০২৪ সন্ধ্যায় এই অবরোধের ডাক দেয়। ইউপিডিএফ-মূল বাঘাইহাট ইউনিট এতে পূর্ণ সমর্থন জানিয়েছে।
মাজলং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বিপুল চাকমা (ফোন: ০১৮৬১৭৩৩৯২৬) জানান, আজ দুপুর দেড়টার দিকে তিনটি বড় মাইক্রোবাসে করে ৫০ জনের মতো ঠ্যাঙাড়ে সন্ত্রাসী বাঘাইহাটে যায়। তারা এখন কেপিএম-এর পরিত্যক্ত অফিসে সশস্ত্রভাবে অবস্থান করছে। এছাড়া কয়েকদিন আগে থেকে তারা চেয়ারম্যান পদপ্রার্থী অলিভ চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমিতা চাকমার নির্বাচনী এজেন্টদের হুমকি দিয়ে আসছে।
তিনি বলেন ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে না। তাই প্রশাসনকে অবশ্যই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।





পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬