শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৪ জুন ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে অবৈধভাবে মাদ্রাসার অফিস সহকারী নিয়োগের পাঁয়তারা
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে অবৈধভাবে মাদ্রাসার অফিস সহকারী নিয়োগের পাঁয়তারা
শুক্রবার ● ১৪ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাটে অবৈধভাবে মাদ্রাসার অফিস সহকারী নিয়োগের পাঁয়তারা

--- ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষ্ণরামপুর ফাজিল স্নাতক মাদ্রাসায় অবৈধভাবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে অবৈধভাবে নিয়োগের পাঁয়তারার অভিযোগ উঠেছে। এ নিয়ে ২ জন বাদী হয়ে বিজ্ঞ ঘোড়াঘাট সহকারী জজ আদালতে একটি মোকদ্দমা দায়ের করেন।
গত রবিবার মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ও চাকুরী প্রার্থী গোলাম রব্বানী বাদী হয়ে অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতি আহসানুল হাবিব সহ ১৩ জনকে বিবাদী করে বিজ্ঞ আদালতে একটি মোকদ্দমা দায়ের ও মামলা চলাকালে নিয়োগ স্থগিত করে বিবাদীগণের বিরুদ্ধে অন্তবর্তীকালীন ও অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ দানের আবেদন করেন।
মামলার আর্জি সূত্রে জানা গেছে, বিধিমালা অনুযায়ী উক্ত মাদ্রাসায় অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শূন্য পদ থাকায় গত ২৭/১২/২০২২ইং তারিখে দৈনিক সমকাল ও স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে গোলাম রব্বানী সহ ১৫ জন প্রার্থী আবেদন করেন। প্রার্থীগণের আবেদন যথারীতি যাচাই-বাছাই করে গোলাম রব্বানীকে চাকুরী দিবেন মর্মে গভর্নিং বডির সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে সভাপতি আহসানুল হাবিব মাদ্রাসার উন্নয়নকল্পে ৮ লক্ষ ৫০ হাজার টাকা গ্রহণ করেন। পরবর্তীতে সভাপতি আরও টাকা দাবী করলে চাকুরী প্রার্থী গোলাম রব্বানী তা দিতে অস্বীকৃতি জানায়। এতে সভাপতি তার মনোবাসনা পূরণে ব্যর্থ হয়ে নিয়োগ কার্যক্রম বাধাগ্রস্ত করে। বিজ্ঞপ্তির মেয়াদ শেষ হওয়ায় ২য় বার বিজ্ঞপ্তি প্রকাশ করেও মনোবাসনা পূরণে ব্যর্থ হয়ে পূর্বের আবেদনকারীর আবেদন করার আবশ্যকতা নেই জানিয়ে গত ২৪/০১/২০২৪ইং তারিখে দৈনিক মানবকণ্ঠ পত্রিকায় তৃতীয়বারের ন্যায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
সভাপতি আহসানুল হাবিব একজন রাজনৈতিক দলের দলের সদস্য হওয়ায় নিজেকে প্রভাবশালী ব্যক্তি মনে করে তার সিদ্ধান্তে মনোনীত প্রার্থী নির্বাচিত করা হবে বলে আবেদনকারী প্রার্থীগণের আবেদন যাচাই-বাছাই করার পূর্বেই গভর্নিং বডির সম্মুখে জানিয়ে দেয়। এমতাবস্থায় সভাপতির মনোনীত প্রার্থী নাদিরা আক্তার দিতির নিকট থেকে কাঙ্ক্ষিত চাহিদা অনুযায়ী আর্থিক লাভবানের পর অধ্যক্ষের মাধ্যমে গভর্নিং বডির সভা আহ্বান করেন। সভায় নাদিরা আক্তার দিতিকে নিয়োগ দেওয়ার লক্ষ্যে প্রার্থীদের আবেদন যাচাই-বাছাইয়ে বিবেচনা না করে নামমাত্র কয়েকজনের আবেদন সঠিক মর্মে বিবেচনা করেন। যাচাই-বাছাইয়ে অন্যান্য প্রার্থী সহ বাদী গোলাম রব্বানীকে বিবেচনা না করায় আইনগত অধিকার থেকে বঞ্চিত ও তার অপূরণীয় ক্ষতি হয়েছে।
অপরদিকে মোকদ্দমার বাদী ও গভর্নিং বডির সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের অনুপস্থিতিতে অবৈধভাবে নিয়োগ কার্যক্রম পরিচালনা হলে তিনি বিষয়টি জানতে পেরে বাঁধা দিলে সভাপতি তার বিরুদ্ধে ফৌজদারি একটি মামলা করেন। সভাপতির একক সিদ্ধান্ত ও অন্যায় ক্ষমতাবলে নিয়োগ সম্পন্ন হলে মাদ্রাসার অপূরণীয় ক্ষতি ও যোগ্য প্রার্থী নিয়োগ থেকে বঞ্চিত হবে মর্মে বাদীদ্বয় প্রতিকার প্রার্থনা করে আদালতে মোকদ্দমা দায়ের করেন। বিজ্ঞ আদালত তা আমলে নিয়ে বিবিদীগণকে নিয়োগ কার্যক্রম স্থগিত ও জবাব দাখিলের জন্য আদেশ দেন।

এ ব্যাপারে কৃষ্ণরামপুর ফাজিল স্নাতক মাদ্রাসার সভাপতি আহসানুল হাবিবের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, মামলার আর্জিতে তাদের মনগড়া বক্তব্য দেওয়া হয়েছে। টাকা লেনদেন তো দূরে থাক নিয়োগের জন্য আবেদন পর্যন্ত তারা করেননি। যোগ্য প্রার্থী না পাওয়ার কারণে আমরা তৃতীয়বারের মতো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। একটি গ্রুপ প্রতিহিংসামূলক ভাবে আমার সাথে দ্বন্দ্ব করে আসছে। মূলত আমি সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই আগের সভাপতির পক্ষের লোকজন দ্বন্দ্বে জড়িত হয়েছে। আমি সমন হাতে পেয়েছি, আমরা যথাসময়ে এর জবাব দাখিল করবো।





দিনাজপুর এর আরও খবর

বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল
পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন
মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)