শনিবার ● ১৫ জুন ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু
রাঙামাটিতে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু
স্টাফ রিপোর্টার :: রাঙামাটি জেলার লংগদু উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে ১ জন নারীসেহ ৪ জনের মৃত্যু হয়েছে।
আজ শনিবার ১৫ জুন-২০২৪ বিকাল ৫টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ।
স্থানীয় সূত্রে জানা যায়, লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলার মো. ইব্রাহিমের স্ত্রী রিনা বেগম (৩৬) নিজ বাড়িতে বজ্রপাতে মারা যান। বজ্রপাতে মৃত্যুবরণকরী যাত্রীরা হলেন ভাসান্ন্যা আদামের শেখ পাড়ার মো. ওবায়দুল (৩০), মো. জিয়াউল হক (৫০) ও মো. বাচ্চু মিয়া (৩০)। এ ছাড়া নৌকার মাঝি আক্কাস আলী (৪৫) এখনো নিখোঁজ। একই সময় লংগদুর আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি গ্রামে একজন মারা যান। তাঁর নাম মিনা বেগম (৩৫)। তিনি নিজ বাড়ির জানালার পাশে দাঁড়িয়ে ছিলেন।
এছাড়া কাপ্তাই হ্রদে ইঞ্জিন চালিত বোটে করে মাইনী বাজার থেকে ফিরার পথে চলমান অবস্থায় বজ্রপাতে ভাসান্যাদম ইউনিয়নের আরও ৪ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (লংগদু সার্কেল) মো. আবদুল আউয়াল জানান, লংগদু উপজেলার দুই স্থানে বজ্রপাতে মোট পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। সেখানে পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।





প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন
জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল