শিরোনাম:
●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রাঙামাটি, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৫ জুলাই ২০২৪
প্রথম পাতা » নওগাঁ » নিখোঁজের ৭দিনেও সন্ধান মেলেনি সোয়াইব এর
প্রথম পাতা » নওগাঁ » নিখোঁজের ৭দিনেও সন্ধান মেলেনি সোয়াইব এর
শুক্রবার ● ৫ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিখোঁজের ৭দিনেও সন্ধান মেলেনি সোয়াইব এর

ছবি : সংবাদ সংক্রান্ত নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের ৭ দিনেও সন্ধান মেলেনি ১১ বছর বয়সী শিশু সোয়াইবের। এদিকে শিশুটির খোঁজ না পাওয়ায় উৎকণ্ঠায় রয়েছে শিশুটির পরিবার।

ঈদের ছুটি শেষে গত ২৯ জুন বিকালে শিশুটির নানা তাকে মাদ্রাসায় রেখে আসার পর সেদিন সন্ধ্যা থেকে সে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ শিশু সোয়াইব উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের জাত-আমরুল গ্রামের মো. মুক্তাদুল ইসলামের ছেলে।

এ ঘটনায় গত ৪ জুলাই শিশু সোইবের পিতা মুক্তাদুল ইসলাম আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শিশুটির বাবা মুক্তাদুল ইসলাম বলেন, সোয়াইব শাহাগোলা ইউনিয়নের মির্জাপুর কাসেমুল উলুম কওমী মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীর ছাত্র। গত শনিবার বিকালে ঈদের ছুটি শেষে ছেলেকে নিয়ে তার নানা মাদ্রাসায় রেখে আসে এবং সেই দিন সন্ধ্যায় মাদ্রাসা থেকে আমাকে ফোন দিয়ে বলে শিশু সোয়াইবকে পাওয়া যাচ্ছে না। দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও কোন সন্ধান পায়নি। এক পর্যায়ে শিশুটির কোন সন্ধান না পাওয়ায় বৃহস্পতিবার বিকালে আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ ব্যাপারে মির্জাপুর কাসেমুল উলুম কওমী মাদ্রাসার মহাতামিম মওলানা আব্দুল্লা আল-মামুন বলেন, গত ২৯ তারিখ আসরের নামাজের পর শিশু সোয়াইবের নানা তাকে মাদ্রাসায় রেখে যায়। মাগরিবের নামাজের আগ মুহুর্ত থেকে সোয়াইবকে আর মাদ্রাসায় পাওয়া যায় না। সাথে সাথে তার পরিবারের কাছে ফোন করে খবর দিই। এখনও পর্যন্ত তার কোন সন্ধ্যান পাওয়া যায়নি।

এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, গত ৪ জুন বৃহস্পতিবার বিকালে শিশুটির বাবা থানায় একটি সাধারণ ডয়েরি (জিডি) করার পর থেকে এ বিষয়ে তদন্ত চলছে। শিশুটির সন্ধানে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।





আর্কাইভ