শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে ●   মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার ●   রাউজানে যুবকের মরদেহ উদ্ধার ●   ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ●   মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব ●   রাঙামাটি আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন ●   বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, জরিমানা
রাঙামাটি, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৫ জুলাই ২০২৪
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে প্রবাসীর পরিবারকে হয়রানীর অভিযোগ
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে প্রবাসীর পরিবারকে হয়রানীর অভিযোগ
শুক্রবার ● ৫ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোরেলগঞ্জে প্রবাসীর পরিবারকে হয়রানীর অভিযোগ

ছবি : সংবাদ সংক্রান্ত এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট  প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জে নিজের ঘর নিজে ভেংগে প্রতিপক্ষকে ফাঁসানোর ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে মোরেলগঞ্জ পৌরসভার ভাইজোড়া গ্রামের মৃত মহিদ মল্লিকের স্ত্রী শ্যামলী বেগম তার বোন লাকি ইয়াসমিন এর সাথে বিরোধপূর্ন জমিতে থাকা বসতঘর ভেংগে নতুন বিল্ডিং তৈরি করার জন্য লোকজন নিয়ে ঘর ভেংগে মালামাল অন্যত্র সরিয়ে নিতে থাকে। এসময় লাকি ইয়াসমিন তাকে নতুন বিল্ডিং করা যাবেনা মর্মে জানালে শ্যামলী বেগম ৯৯৯ এ ফোন দিয়ে লাকি ইয়াসমিন ও তার ছেলে-মেয়ের নামে মিথ্যা অভিযোগ জানায়।
৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ঘর ভাংগার কাজ বন্ধ রাখতে বলে।
ঘটনার বিষয়ে হয়রানীর শিকার লাকি ইয়াসমিন বলেন সকাল ০৭.০০ টার দিকে শ্যামলি বেগম লোকজন নিয়ে তার বসতঘর ভাংগার জন্য আসে। সে তখন সেখারে বিল্ডিং বানাবে বলে ঘর ভেংগে যায়গা পরিস্কার করবে। এক পর্যায়ে লাকি ইয়াসমিন উক্ত বিরোধপুর্ন যায়গায় নতুন কোন ঘর তৈরি করা যাবেনা বলে বাধা দিতে গেলে শ্যামলী বেগম ৯৯৯ এ ফোন করে পুলিশ ডেকে আনে। সে ও তার ছেলে-মেয়ে ভয়ে কোথাও বের হতে পারছে না।
এ বিষয়ে জানার জন্য শ্যামলী বেগমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেনি।
এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ সামসুদ্দিন বলেন, জমিজমা সংক্রান্ত বিষয়ে দুই বোনের মধ্যে বিরোধ চলে আসছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্হা গ্রহণ করা হবে।

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নারী আইটি সেবাদাতা ১৬০ প্রশিক্ষণার্থীকে ল্যাপটপ প্রদান

বাগেরহাট :: বাগেরহাটের মোরেলগঞ্জ মোংলায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নারী আইটি সেবাদাতা ক্যাটাগরির ১৬০ প্রশিক্ষণার্থী কে ল্যাপটপ প্রদান। বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার বলেছেন, “হার পাওয়ার” প্রকল্প প্রধানমন্ত্রীর আরেকটি যুগান্তকারী সিদ্ধান্ত। বাংলাদেশের নারীদের প্রযুক্তি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছেন। নারী শিক্ষার প্রসার, নারীর কর্মসংস্থান ও যৌতুক প্রথার বিরুদ্ধে শক্তিশালী ভূমিকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন।
বৃহস্পতিবার (৪ জুলাই) বিকালে মোংলা উপজেলা মিলনায়তনে হার পাওয়ার প্রকল্পের অন্তর্ভুক্ত মোংলা উপজেলার নারী আইটি সেবাদাতা ক্যাটাগরির মোট ৮০ জন প্রশিক্ষণার্থীকে ল্যাপটপ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বলেন আমাকে শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দেব। নেপোলিয়নের উক্তির উজ্জ্বল দৃষ্টান্ত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় নারীদের ৬০% কোটা নির্ধারণের বঙ্গবন্ধুকন্যার যুগান্তকারী একটা সিদ্ধান্ত আমাদের সমাজে নারীদের সম্মান ও অধিকার প্রতিষ্ঠার চিত্র বদলে দিয়েছে। যে সমাজে নারীদেরকে বোঝা মনে করা হতো, সে সমাজে নারীদের সম্মান প্রতিষ্ঠা হয়েছে, যৌতুক ব্যাধি থেকে নারী সমাজ মুক্ত হয়েছে এবং একইসাথে নারীদের সামাজিক, রাষ্ট্রীয় ও অর্থনৈতিক অধিকারও প্রতিষ্ঠা হয়েছে।
মোংলার মানুষ এখন শুধু মৎস্য সম্পদ রপ্তানি করেই বৈদেশিক মুদ্রা আয় করে না, হার পাওয়ার প্রকল্পে প্রশিক্ষণ নিয়ে আমাদের মেয়েরা নিজেদের মেধা ব্যবহার করেও এখন বৈদেশিক মুদ্রা আয় করছে। আমরা বিশ্বাস করি বিশ্বজয়ের হাতিয়ার কম্পিউটার ও মেধাবী তরুণ প্রজন্মকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে এই তারুণ্যের মেধা ও প্রযুক্তির সমন্বয়ে আমরা ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না’র সভাপতিত্বে এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ভাইস-চেয়ারম্যান মো: জামাল হোসেন, মহিলা ভাইস-চেয়ারম্যান মিসেস কামরুন নাহার হাই, সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম, সহকারী প্রোগ্রামার (উপজেলা আইসিটি অফিসার) সৌমিত্র বিশ্বাস, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। এর আগে জেলা আইসিটি বিভাগের তত্ত্বাবধানে আগাই মাসের আউটসোর্সিং-এর নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এই শিক্ষার্থীদের।
এর আগে বিকাল ৩টায় উপজেলা পরিষদের বাস্তবায়নে ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সহযোগিতায় জাপান ও বাংলাদেশ সরকারের মধ্যে বন্ধুত্ব এবং সহযেগিতার প্রতীক হিসেবে জাইকার অর্থায়নে মোংলা উপজেলা পরিষদ চত্বরে মাধ্যমিক পর্যায়ের ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে ১০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মোট ১৫৫ জোড়া উঁচু-নিচু বেঞ্চ বিতরণ করেন বাগেরহাট-৩ আসনের (মোংলা-রামপাল) সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার।
এসময় উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার’র সভাপতিত্ব সহকারি পুলিশ সুপার ( মোংলা-রামপাল সার্কেল ) মুশফিকুর রহমান তুষার, উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কামরুন্নাহার হাই, সহকারি কমিশনার (ভুমি) মো. তারিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম,জাইকা কর্মকর্তা মো. আতিকুল ইসলামসহ আরো অনেকে। অপর দিকে মোরেলগঞ্জে নারী প্রশিক্ষনার্থীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্মার্ট উপহার হিসেবে ল্যাপটপ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৪) জুলাই উপজেলা পরিষদ সভাকক্ষে ৮০ জন নারী প্রশিক্ষনার্থীকে ল্যাপটপ উপহার হিসেবে প্রদান করেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধিনে হার পাওয়ার প্রকল্পের আওতায় ৮০ জন নারীকে কম্পিউটার ল্যাবে ৬ মাস মেয়াদি ফ্রিল্যান্সার বিষয়ে প্রশিক্ষন দেয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. লিয়াকত আলী খান, বিশেষ অতিথি ছিলেন- ভাইস চেয়ারম্যান মো. রাসেল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, সহকারী কমিশনার (ভূমি) মো.বদরুদ্দোজা।
এসময় মোংলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু সালেহ প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী আইসিটি কর্মকর্তা ত্রিদিপ সরকার ।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)