শিরোনাম:
●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
রাঙামাটি, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১১ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান চুয়েট প্রো-ভিসি
প্রথম পাতা » চট্টগ্রাম » প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান চুয়েট প্রো-ভিসি
রবিবার ● ১১ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান চুয়েট প্রো-ভিসি

--- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ।
এক শুভেচ্ছা বার্তায় প্রো-ভিসি বলেন, “আমরা জানি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস একজন বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব ও প্রখ্যাত অর্থনীতিবিদ। সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক হিসেবে তিনি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক খ্যাতি অর্জন করেন। প্রথম বাংলাদেশি হিসেবে তাঁর শান্তিতে নোবেল পুরষ্কার প্রাপ্তি বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ও মর্যাদা ছড়িয়ে পড়েছিল। তিনি বিশ্বের অনন্য সাতজন ব্যক্তির একজন, যারা একইসাথে নোবেল শান্তি পুরস্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন। এছাড়া বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি একটি নাগরিক কমিটি প্রতিষ্ঠা করেন এবং অন্যান্য বাংলাদেশিদের সাথে যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধের জন্য সমর্থন সংগ্রহ করতে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার পরিচালনা করেন। গণমানুষের অধিকার নিশ্চিতকরণ ও জীবনমান উন্নয়নের জন্য তিনি এখনও নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন সুদক্ষ শিক্ষক হিসেবেও তিনি দেশব্যাপী সমাদৃত ছিলেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবারের একজন হিসেবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূস দক্ষতা ও সফলতার সাথে দায়িত্ব পালন করে একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়বেন বলেই আমাদের দৃঢ় বিশ্বাস।
চুয়েট পরিবার প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টামণ্ডলীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীন সাফল্য কামনা করছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)