শিরোনাম:
●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১২ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » লুট করা আমাদের ধর্ম হতে পারে না : গিয়াস উদ্দিন কাদের চৌধুরী
প্রথম পাতা » চট্টগ্রাম » লুট করা আমাদের ধর্ম হতে পারে না : গিয়াস উদ্দিন কাদের চৌধুরী
সোমবার ● ১২ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লুট করা আমাদের ধর্ম হতে পারে না : গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

--- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: বাবা ফজলুল কাদের চৌধুরী, মা সৈয়দা সেলিমা কাদের ও ভাই সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর জেয়ারতের মধ্য দিয়ে রাজনীতির মাঠে নেমেছেন সাবেক সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। গত শনিবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের একটি ফ্লাইটে দেশে ফিরেন তিনি। গিয়াস উদ্দিন কাদের চৌধুরী রাউজান আসার খবরে উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের জনসাধারণ গহিরায় গিয়ে জড়ো হন। এরপর সকাল সাড়ে ৯টায় গহিরায় পৌঁছালে তাকে বরণ করে নেন রাউজানবাসী। ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হন সাবেক এই সংসদ সদস্য। গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি লুটকরা আমাদের ধর্ম হতে পারে না। মা বোনের ইজ্জত রক্ষা করা, মানুষের সম্পদ রক্ষা করা এবং সংখ্যালঘুকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।’ রাউজান উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ফিরোজ আহমদ, সৈয়দ মঞ্জুরুল হক, ফয়জুল ইসলাম চৌধুরী টিপু চেয়ারম্যান, নুরুল হুদার চেয়ারম্যান, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজলসহ বিভিন্ন ইউনিয়ন পৌরসভার বিএনপি অঙ্গ সংগঠন সমূহ নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আমিরাতে সড়ক দুর্ঘটনায়
রাউজানের প্রবাসীর মৃত্যু

রাউজান :: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় রাউজানের কামাল উদ্দিন (৬০) নামের এক প্রবাসী মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী উপজেলার উরকিরচর ইউনিয়নের হযরত মাওলানা মরহুম আহমদ হোসেনের বাড়ির মরহুম জেবল হোসেনের পুত্র। নিহত প্রবাসী আমিরাতে একটি সরকারি অফিসে চাকরি করতেন। গত ৭ আগস্ট অফিস থেকে মোটরসাইলে যোগে বাসা ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর আহত হয়। সেই দেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার তিনি মারা যায়। নিহত কামাল উদ্দিনের এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)