শিরোনাম:
●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১২ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা সমাবেশ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা সমাবেশ
সোমবার ● ১২ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানিয়ে রাঙামাটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা সমাবেশ

--- স্টাফ রিপোর্টার :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাঙামাটি পার্বত্য জেলা কমিটি কর্তৃক আয়োজিত রাঙামাটিতে শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১২ আগষ্ট-২০২৪ ইংরেজি তারিখ সকাল সাড়ে ১০টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গত ৫ আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যূত্থানে স্বৈরাচার উচ্ছেদের মহানায়ক বৈষম্যবিরোধী বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা সমাবেশ করা হয়।
উক্ত শুভেচ্ছা সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সভাপতি আবুল হাসেম।
শুভেচ্ছা সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল বড়ুয়া মিলন।
শুভেচ্ছা সমাবেশ বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি পৌর কমিটির আহবায়ক মো. আব্দুল মান্নান রানা, রাঙামাটি সদর উপজেলা কমিটির আহবায়ক এমেলী চৌধুরী, রাঙামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক জুঁই চাকমা।
দ্রব্যমূল্যে ক্রমাগত ঊর্ধগতি রোধ করতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়ে শুভেচ্ছা সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ভলান্টারি মুভমেন্ট কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি রাঙামাটি পার্বত্য জেলা শাখার সাধারন সম্পাদক মো. নাছির উদ্দিন।
শুভেচ্ছা সমাবেশের প্রধান অতিথি নির্মল বড়ুয়া মিলন বলেন, প্রতিটি রাজনৈতিক দলের নেতা-কর্মীরা হলেন জনগণের সেবক,বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি প্রার্থীরা রাঙামাটি-২৯৯ আসনে জাতীয় সংসদ নির্বাচন ও রাঙামাটি পৌরসভায় মেয়র পদে নির্বাচন করেছেন তাই এ জেলার জনসাধারনের কাছে আমাদের জবাবদিহীতা করা এবং বাংলাদেশে গণআন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর আমাদের পার্টির অবস্থান জনগণের কাছে তুলে ধরা প্রয়োজন, জনগণের কাছে আমরা দায়বদ্ধ।
তিনি , ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালিন সরকারকে স্বাগত জানান এবং আশাবাদ ব্যক্ত করেন এই সরকার গণজাগরণ - গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করবে।
তিনি আরো বলেন, গণঅভ্যূত্থানে স্বৈরাচার উচ্ছেদের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এ সরকার হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধীত রাজনৈতিক দল সমুহের সমর্থীত, ছাত্র-জনতার এবং বাংলাদেশ সেনাবাহিনী সমর্থীত সরকার, এ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমর্থন রয়েছে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা বলেন, আন্দোলনে ছাত্র-জনতা হত্যার বিচার করতে হবে। নৈরাজ্য, বিশৃঙ্খলা, সহিংসতা থেকে দেশকে রক্ষা করতে হবে।
দেশে কারো ওপর কোনো হামলা করা যাবে না, পুলিশ বাহিনীসহ জনগণের জানমাল ও রক্ষা করতে হবে।
আওয়ামী দুঃশাসনে দ্রব্যমূল্যে ক্রমাগত ঊর্ধগতি রোধ করতে হবে। পার্বত্য চট্টগ্রামে ভূমিহীনদের নামে ভূমি বন্দোবস্ত ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে চালু করতে হবে।
আর যারা ভূমিদস্য ও দুনীতিবাজ তাদের আইনের আওতায় আনতে হবে।
প্রধান অতিথি নির্মল বড়ুয়া মিলন বলেন, রাঙামাটি জেলা প্রশাসনসহ আওয়ামীলীগ দলীয় লোক দিয়ে রাঙামাটি জেলার প্রতিটি প্রশাসন চলছে, অতি দ্রুত রাঙামাটি জেলা প্রশাসনকে বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধীত রাজনৈতিক দল সমুহের, আলেম সমাজের এবং ছাত্র-জনতার প্রতিনিধিদের নিয়ে সভা করে রাঙামাটি জেলার আইন-শৃঙ্খলা বিষয়ে মতামত গ্রহনের আহবান জানান। এসময় তিনি বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে গণঅভ্যূত্থানের মাধ্যমে স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়েছে, এদেশের জনগণ ২য় বার স্বাধীনতা লাভ করেছে, স্বৈরাচার উচ্ছেদের পর বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে।
তিনি বলেন, নতুন এই সরকারকে ব্যর্থ করারও বহুমুখী তৎপরতা চলছে। তিনি এসব অশুভ তৎপরতার বিরুদ্ধে রাঙামাটিবাসীকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহবান জানান।
নির্মল বড়ুয়া মিলন বলেন, গত ১৫ বছরে যে ময়লা-আবর্জনা জমা হয়েছে তা পরিস্কার করতে কোদালের কোন বিকল্প নাই।
এসময় তিনি ঘোষনা দেন, রাঙামাটিতে রাষ্ট্র সংস্কারের কাজ চলবে, দেশ সেবায় যুক্ত হতে সাধারন জনগণকে তিনি আহবান জানান।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাঙামাটি পার্বত্য জেলা কমিটি কর্তৃক আয়োজিত শুভেচ্ছা সমাবেশে জেলা, সদর উপজেলা, পৌরসভা কমিটি ও ভূমিহীন সংহতির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা সমাবেশ সঞ্চলনা করেন পার্টির রাঙামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক জুঁই চাকমা।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায়  বাংলাদেশী প্রবাসীর মৃত্যু আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা

আর্কাইভ