শিরোনাম:
●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৩ আগস্ট ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আলোচনা সভা
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আলোচনা সভা
মঙ্গলবার ● ১৩ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আলোচনা সভা

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের উদ্যোগে সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের উপস্থিতিতে সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবির শাহীন, বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু, জামায়াতে ইসলামের আমীর মঞ্জুরুল হক হাসান, বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক একেএম হারুন অর রশিদ, বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ভূইয়া মনি, ওসি মাজেদুর রহমান, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার, করুণাময়ী কালী মন্দিরের পুরোহিত ডালিম চক্রবর্ত্তী, ইসলামপুর গাফুরিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা মাহমুদুল হক আজিজি, বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য সাকিব, হাসানুর রহমান, মাজহারুল ইসলাম প্রমুখ।
সভায় সংখ্যালঘু পরিবার সহ সর্বস্তরের জনগণের জানমাল সহ সার্বিক নিরাপত্তা বিধানে প্রত্যেক দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতা করার প্রতিশ্রুতি প্রদান করা হয়। কেউ অপরাধ করলে সংশ্লিষ্ট অপরাধীকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে বলে নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেন। কোন ব্যক্তি, দলের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী কার্যক্রম করলে দল তার দায়ভার নেবেনা বলে নেতৃবৃন্দ সংশ্লিষ্ট দুবৃর্ত্তদের উদ্দেশ্যে হুশিয়ারী উচ্চারণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন, অর্জিত সাফল্য মহিমান্বিত করে চলতে সকলকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য সকলের প্রতি উদ্বার্থ আহ্বান জানান।
সভায় পুরোহিত ডালিম চক্রবর্ত্তী জানান, বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দ আমাদের বিভিন্ন মন্দির পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা সহ আমাদের ধর্মীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার আশ্বাস প্রদান করেছেন। আমরা সংখ্যালঘু পরিবার এখন শংকামুক্ত। এই ধারা অব্যাহত রাখার জন্য নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহবান জানান।
ঈশ্বরগঞ্জ থানার ওসি মাজেদুর রহমান বলেন, আমাদের পুলিশী কার্যক্রম সঠিক ভাবে পালনে সকলের সহযোগীতা প্রয়োজন। তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবর্গ, সুশীল সমাজের সমন্বয়ে কমিটি গঠন করে আইন-শৃঙ্খলা উন্নয়নে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস দমনে কার্যকর ভূমিকা পালন করা হবে।





আর্কাইভ