বৃহস্পতিবার ● ১৫ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সনাতন ধর্মাবলম্বীর সাথে রাঙামাটি পুলিশ সুপার এর মতবিনিময় সভা
সনাতন ধর্মাবলম্বীর সাথে রাঙামাটি পুলিশ সুপার এর মতবিনিময় সভা
রাঙামাটি জেলা প্রতিনিধি :: আজ ১৪ আগষ্ট ২০২৪ রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে সনাতন ধর্মাবলম্বীর বিভিন্ন নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) ।
মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বীর বিভিন্ন উপাসনালয় সহ তাদের নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা সহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়। এসময় পুলিশ সুপার রাঙামাটি পার্বত্য জেলার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকল্পে রাঙামাটি জেলা পুলিশ বদ্ধপরিকর মর্মে প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহম্মদ শাহ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, বিপিএম-পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুঃ সাইফুল ইসলাম এবং সনাতন ধর্মাবলম্বীর বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন
চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর
চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন
রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব