শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৮ আগস্ট ২০২৪
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
প্রথম পাতা » খুলনা বিভাগ » মোরেলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
রবিবার ● ১৮ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোরেলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

--- এস.এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আওয়ামী লীগ নেতা মো. হাফিজুর রহমানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। গতকাল রবিবার বেলা ১০ টার দিকে ক্লাশ ও পরীক্ষা বর্জন করে কলেজ চত্বরে শিক্ষার্থীরা মিছিল সমাবেশ করেন। মিছিলে তারা বলেন, ‘দফা এক দাবি এক, অধ্যক্ষের পদত্যাগ’।
ছাত্রগণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পরে গত ৭ আগষ্ট থেকে হাফিজুর রহমান কলেজে অনুপস্থিত রয়েছেন। ওইদিন তিনি অধ্যাপক ছবির আহমেদকে লিখতভাবে প্রশাসনিক দায়িত্ব হস্তান্তর করে আর কলেজে ফেরেননি। কলেজটিতে ৩ হাজার ছাত্র-ছাত্রী রয়েছে।
জানা গেছে, হাফিজুর রহমান আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত। তিনি নিশানবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। কলেজেও তিনি দলীয় প্রভাব খাটাতেন বলে অভিযোগ ছাত্রদের।

এবিষয়ে অধ্যক্ষের দায়িত্বে থাকা অধ্যাপক ছবির আহমেদ বলেন, ছাত্ররা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন করছে। তাদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহঃ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায দোয়া ও আলোচনা সভা সম্পন্ন
বাগেরহাট :: আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন জামায়াতে ইসলামী নায়েবে আমীর ও সাবেক এমপি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহঃ) প্রথম মৃত্যু বার্ষিকী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের স্মরণ মোরেলগঞ্জের ১৫নং সদর ইউনিয়নে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
শনিবার (১৭ আগাস্ট) বিকেলে বাদুরতলা বিশারীঘাট এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ নং মোরেলগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের তৌহিদী জনতা এ আয়োজন করে।
১৫ নং মোরেলগঞ্জ সদর ইউনিয়ন জামায়াত সভাপতি মোস্তফা আল মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন, উপজেলা জামায়াতে নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ পৌর আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, ডাক্তার রেজাউল করিম সহকারী সেক্রেটারি মোরেলগঞ্জ পৌর, মোরেলগঞ্জ পৌর ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাওলানা হারুন অর রশিদ, মোরেলগঞ্জ সাবেক উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শফিউল আজম, মোরেলগঞ্জ ইউনিয়ন যুব জামায়াত সভাপতি নাঈম আহমেদ প্রমুখ।
পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
মোরেলগঞ্জে বাল্য বিবাহ প্রতিরোধে সাংবাদিকদের সাথে মতবিনিময়

বাগেরহাট :: বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডভিশনের উদ্যোগে বাল্য বিবাহ প্রতিরোধে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় তুবা কমিউনিটি সেন্টারে মোরেলগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে এ মতিবিনিময় সভায় আলোচনা করেন ওয়ার্ল্ডভিশনের উপজেলা এরিয়া প্রোগ্রাম ম্যানেজার তপন কুমার মন্ডল।
এসময় আলোচনা করেন প্রোগ্রাম অফিসার মিথিলা সরকার, ইয়াং প্রফেশনাল নন্দিতা রিসিল, মোরেলগঞ্জ প্রেসক্লাব সভাপতি মশিউর রহমনা মাসুম, সাধারণ সম্পাদক রাজীব আহসান রাজু, সহ-সভাপতি গনেশ পাল, সাংবাদিক ফজলুল হক খোকন,মোঃ শাজাহান আলী খান,মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এইচএম শহিদুল ইসলাম ,সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামীম আহসান মল্লিক,সাবেক অর্থ সম্পাদক মোঃ রমিজ উদ্দিন সাবেক প্রচার সম্পাদক পদে এখলাস শেখ,সাংবাদিক নাজমুল হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাল্য বিবাহ প্রতিরোধে করনীয় ও আইন প্রয়োগ বাস্তবায়নে বিভিন্ন দিক তুলে ধরেন।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ