শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
রাঙামাটি, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২০ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা জজ আদালতে স্থগিত কর্মচারী নিয়োগ পরীক্ষা-২০২৪ বাতিল পূর্বক নতুন করে পরীক্ষা নেওয়ার দাবীতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী নাগরিক সমাজ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা জজ আদালতে স্থগিত কর্মচারী নিয়োগ পরীক্ষা-২০২৪ বাতিল পূর্বক নতুন করে পরীক্ষা নেওয়ার দাবীতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী নাগরিক সমাজ
মঙ্গলবার ● ২০ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি জেলা জজ আদালতে স্থগিত কর্মচারী নিয়োগ পরীক্ষা-২০২৪ বাতিল পূর্বক নতুন করে পরীক্ষা নেওয়ার দাবীতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী নাগরিক সমাজ

------ স্টাফ রিপোর্টার :: রাঙামাটি জেলা জজ আদালতে স্থগিত কর্মচারী নিয়োগ পরীক্ষা-২০২৪ বাতিল পূর্বক নতুন করে পরিক্ষা নেয়ার দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী নাগরিক সমাজ, রাঙামাটি পার্বত্য জেলা।
২০ আগষ্ট মঙ্গলবার রাঙামাটি জেলা আদালতের সামনে বৈষম্যবিরোধী নাগরিক সমাজ, রাঙামাটির সমন্বয়ক মো. আনোয়ার আজিম এর সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রীর কার্যালয়, পুরাতন সংসদ ভবন, তেজগাঁও, ঢাকা-১২১৫, বাংলাদেশ এর পক্ষে স্মারকলিপি গ্রহন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
স্মারকলিপির অনুলিপি প্রেরণ করা হয় রিজিয়ন কমান্ডার, ৩০৫ পদাতিক ব্রিগেড, রাঙামাটি পার্বত্য জেলার নিকট।
উপদেষ্টা, আইন ও বিচার বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০ এর পক্ষে স্মারকলিপি গ্রহন করেন রাঙামাটি জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ সহিদুল ইসলাম।
স্মারকলিপির অনুলিপি প্রেরণ করা হয় প্রধান বিচারপতি, বাংলাদেশ সুপ্রীম কোর্ট,ঢাকা এর নিকট।
বৈষম্যবিরোধী নাগরিক সমাজ, রাঙামাটির পক্ষে স্মারকলিপি প্রদানকালিন সমন্বয়ক মো. আনোয়ার আজিম, সহ সমন্বয়ক জুঁই চাকমা, বৈষম্যবিরোধী নাগরিক সমাজের বেগম নূরজাহান, ভলান্টারি মুভমেন্ট কাউন্সিল অব কনজিউমার রাইটস বাংলাদেশ-সিআরবি’র রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সাধারন সম্পাদক মো. নাছির উদ্দিন, উন্নয়ন কর্মী জ্ঞান বিকাশ চাকমা,রবি বড়ুয়াসহ বৈষম্যবিরোধী নাগরিক সমাজের ছাত্র-জনতা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, গত ৫ আগষ্ট-২০২৪ স্বৈরাচারী সরকারের পতনের পর নতুন একটি বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা অগ্রসর হচ্ছি, এ বাংলাদেশের অগ্রযাত্রার পথে আমরা যে এসেছি তা কিন্তু খুব সহজে হয়ে যায়নি, জাতি সংঘের প্রাথমিক প্রতিবেদনে বলেছেন বৈষম্য ও কোটাবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৬৫০ জন মানুষের প্রাণ গেছে। সংখ্যাটা যদি আমরা হিসাব করি মহান মুক্তিযুদ্ধ বাদে বাংলাদেশের ইতিহাসে কোন পরিবর্তনের জন্য বা কোন সংগ্রামের জন্য এত আত্মহতি দিতে হয়নি।
এবার এতবেশী আত্মহতি দিতে হয়েছে, বাংলাদেশে এমন একটি সরকার গত ১৫ বছর ধরে চরম কর্তৃত্ববাদী স্বৈরাশাসন প্রতিষ্ঠা করে ছিলো সেই স্বৈরাচারকে উৎখাত করার জন্য ছাত্র-জনতার গণঅভ্যুত্থান মধ্যে দিয়ে নতুন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাষ্ট্র সংস্কার অত্যান্ত জরুরী, বেকার শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা বৈষম্যবিরোধী নাগরিক সমাজ, স্বাধীন বাংলাদেশে প্রথম সংস্কার রাঙামাটি পার্বত্য জেলা থেকে শুরু করার সিদ্ধান্ত গ্রহন করি।
অতিমাত্রায় দলীয় করণের কারণে এবং নিয়োগ পরীক্ষায় নজিরবিহীন দূর্নীতি ও অনিয়ম এর অভিযোগে রাঙামাটি জেলা জজ আদালতে কর্মচারী নিয়োগ পরীক্ষা-২০২৪ বর্তমানে স্থগিত আছে।
বেকার শিক্ষার্থীদের কথা চিন্তা করে রাঙামাটি জেলা জজ আদালতে স্থগিত কর্মচারী নিয়োগ পরীক্ষা-২০২৪ বাতিল পূর্বক নতুন করে পরীক্ষা নেওয়ার দাবী করছি।
অতএব, বৈষম্য ও কোটাবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আত্মহতিদানকারীদের প্রতি সম্মান দেখিয়ে এবং বেকার শিক্ষার্থীদের কথা বিবেচনা করে রাঙামাটি জেলা জজ আদালতে স্থগিত কর্মচারী নিয়োগ পরীক্ষা-২০২৪ বাতিল পূর্বক নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত গ্রহন করতে বিনীত অনুরোধ জানান বৈষম্যবিরোধী নাগরিক সমাজ, রাঙামাটি পার্বত্য জেলা।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায়  বাংলাদেশী প্রবাসীর মৃত্যু আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা

আর্কাইভ