শিরোনাম:
●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৬ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জ পৌরসভার কাছে বিদ্যুৎ বিল বকেয়া ৭৪ লক্ষ টাকা
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জ পৌরসভার কাছে বিদ্যুৎ বিল বকেয়া ৭৪ লক্ষ টাকা
শুক্রবার ● ৬ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জ পৌরসভার কাছে বিদ্যুৎ বিল বকেয়া ৭৪ লক্ষ টাকা

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌরসভার কাছে বিদ্যুৎ বিল বাবদ প্রায় ৭৪ লক্ষ টাকা পাওনা রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ঈশ্বরগঞ্জ অফিস। নিয়মিত বিল পরিশোধ না করায় বিপুল পরিমাণ অর্থ বকেয়া পড়ে আছে পৌরসভার কাছে।
জানা যায়, চলতি বছরের মে মাস পর্যন্ত ঈশ্বরগঞ্জ পৌরসভার পৌর কার্যালয়, পৌরমার্কেট, পানি ব্যবস্থাপনা ও পাবলিক টয়লেটসহ ১৪ টি সংযোগ পর্যালোচনা করে দেখা যায় মোট বিদ্যুৎ বিল বাকি রয়েছে ৭৩ লাখ ৬৮ হাজার ৮শ ৮০ টাকা। ১৪ টি সংযোগের এত টাকা বিল পরিশোধে পৌরসভাকে বার বার তাগাদা দেয় বিদ্যুৎ কর্মকর্তা। কিন্তু বিষয়টি আমলে নেয়নি পৌর কর্তৃপক্ষ।
উল্লেখ্য যে, ১৯৯৭ সালের ৭ অক্টোবর এই পৌরসভার যাত্রা শুরু। শুরু থেকেই মেয়র হিসেবে হাবিবুর রহমান ও পরে সদ্য সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার নির্বাচিত হয়ে পৌর মেয়রের দায়িত্ব পালন করেন। পৌর সভার বিদ্যুৎ বিল বকেয়ার জন্য তাদের দু’জনকেই দায়ি করছেন পৌর এলাকার বাসিন্দারা।
বিপুল পরিমাণ বিদ্যুৎ বিল বকেয়া থাকায় হতবাক পৌর এলাকার বাসিন্দা আল-আমিন বলেন, সাবেক মেয়ররা পৌরকরসহ যাবতীয় পাওনা আদায়ে সক্রিয় হলেও নিজের পাওনা পরিশোধে গাফিলতি।
পৌর মালিকানাধীন মার্কেটের দোকান যারা ভাড়া নিয়ে ব্যবসা করছেন, তারা ক্ষোভ করে বলেন, তারা ঘর ভাড়ার সঙ্গে নিয়মিত বিদ্যুৎ বিলও পরিশোধ করেন। কিন্তু পৌরসভার পক্ষ থেকে পিডিবি অফিসে নিয়মিত বিল পরিশোধ না করায় বিদ্যুৎ বিল বকেয়ার এমন পাহাড় তৈরি হয়েছে।
ঈশ্বরগঞ্জ বিদ্যুৎ বিভাগের সহকারি প্রকৌশলী ইমতিয়াজ মামুন বলেন, বিদ্যুৎ বিল বকেয়ার বিষয়ে তৎকালীন দায়িত্ব প্রাপ্ত মেয়রকে আমরা কয়েক দফা চিঠি দিয়েছি। এরপরও বিল পরিশোধে তারা কোনো উদ্যোগ নেয়নি। তিনি আরো বলেন, ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে সব মিলিয়ে চলতি বছরের মে মাস পর্যন্ত প্রায় ৭৪ লাখ টাকা বকেয়া ঈশ্বরগঞ্জ পৌরসভার।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ঈশ্বরগঞ্জ পৌর প্রশাসক ইকবাল হোসাইন বলেন, বিদ্যুৎ বিলের বকেয়াটি পৌর সভার সূচনা লগ্ন থেকে। আমি মাত্র দায়িত্ব পেয়েছি। যতটুকু সম্ভব বকেয়া আদায়ের চেষ্টা করবো। আর যারা পৌর মেয়রের দায়িত্ব থেকে এই বকেয়ার পাহাড় গড়ে গেছেন তাদের বিরুদ্ধেও দায়িত্ব অবহেলার জন্য নোটিশ করবো এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বিষয়টি অবহিত করবো।





ময়মনসিংহ এর আরও খবর

সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস
দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ
ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন
ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু
উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী
ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ
ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের  পর টাকা ফেরত ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত
একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

আর্কাইভ