শনিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » ঢাকা » জাতীয় সঙ্গীত নয়, অর্থনীতি নিয়ে ভাবনার আহবান নতুনধারার
জাতীয় সঙ্গীত নয়, অর্থনীতি নিয়ে ভাবনার আহবান নতুনধারার
জাতীয় সঙ্গীত নয়, অর্থনীতি নিয়ে ভাবনার আহবান জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে ৭ সেপ্টেম্বর বিকেল ৪ টায় বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত ‘ভঙ্গুর অর্থনীতি থেকে উন্নয়নের অর্থনীতি’ শীর্ষক আলোচনা সভায় নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। এসময় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, জাতীয় শিক্ষাধারার সদস্য ইভা আক্তার, আঁখিনূর টুম্পা প্রমুখ।
সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, ‘সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়’ ভুলে গেলে চলবে না, নিজেদের সবটুকু সামর্থ দিয়ে উপদেষ্টাদেরকে এগিয়ে আসতে হবে বাংলাদেশের অর্থনীতিকে সচল করতে। পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজী, দ্রব্যমূল্য বৃদ্ধিরোধে কঠোর পদক্ষেপ নিতে হবে। যাতে করে রাজনীতির নামে অপরাজনীতি বন্ধের পাশাপাশি সবরকমের খুন-গুম-অপরাধ থেকে মুক্তি পায় বাংলাদেশের সাধারণ মানুষ। সেই সাথে জাতীয় সঙ্গীত পরিবর্তনের চিন্তা থেকে সরে এসে দেশে সম্প্রীতির সমাজ নির্মাণেরও আহবান জানান নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী।





উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান