সোমবার ● ৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
ঘোড়াঘাটে আদিবাসী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে ৩৩০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে ২০২৩-২৪ অর্থ বছরের আওতায় ৩য় ও ৪র্থ কিস্তির অর্থ দ্বারা বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) নগদ অর্থ ও ৩০ জন ছাত্রীদের মাঝে ১টি করে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
সোমবার ৯ সেপ্টেম্বর বেলা দেড় টার দিকে উপজেলা চত্ত্বরে শিক্ষা সহায়তার আওতায় নগদ অর্থ ও বাইসাইকেল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।
বিতরণ অনুষ্ঠানে ১ম থেকে ৫ম শ্রেণী পর্যন্ত ১০০ জন ছাত্র-ছাত্রীকে ২ হাজার ৫ শত টাকা করে ২ লাখ ৫০ হাজার টাকা, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ১৫০ জন ছাত্র-ছাত্রীকে ৬ হাজার টাকা করে ৯ লাখ টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণী পর্যন্ত ৮০ জনকে ৯ হাজার ৫ শত টাকা করে ৭ লাখ ৬০ হাজার টাকা প্রদান করা হয়। এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা সহায়তা প্রাপ্ত শিক্ষার্থীদের স্ব-স্ব স্কুলের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।





পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু
পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক
নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড
পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২
পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ
মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ
পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন