শিরোনাম:
●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে বৈষম্যবিরোধী সম্মিলিত শিক্ষক সমাজের মানববন্ধন
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে বৈষম্যবিরোধী সম্মিলিত শিক্ষক সমাজের মানববন্ধন
মঙ্গলবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে বৈষম্যবিরোধী সম্মিলিত শিক্ষক সমাজের মানববন্ধন

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: শিক্ষার বৈষম্য দূরীকরনে জাতীয় করণের দাবিতে “বৈষম্যবিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ” সারা দেশের ন্যায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা পরিবার স্কুল মাদ্রাসা ও কারিগরি ইন. এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের পক্ষে শিক্ষক সমন্বয়কগণ স্মারকলিপি প্রদান করেন।
বৈষম্যবিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ ঈশ্বরগঞ্জ উপজেলা সমন্বয়ক ও তারুন্দিয়া জগৎ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুনুর রশীদের সঞ্চালনায় মানব্বন্ধনে বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও বিএনপির সাবেক এমপি শাহ নুরুল কবীর শাহীন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ময়মনসিংহ জেলা (উত্তর) বিএনপির সদস্য আমিরুল ইসলাম ভূইয়া মনি, বৈষম্যবিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক শামসুল ইসলাম, ধীতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ ফারুক, রাজিবপুর আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক আকন্দ, মাইজবাগ পাছপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুস সুলতান শাহীন, চরনিখলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম ওমর ফারুক আহমেদ, পস্তাইল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনজুরুল হক ভূঁইয়া, আবুল মনসুর বকুল, ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আনোয়ারুল ইসলাম, সাকুয়া মজিদিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক সালাউদ্দিন মানিক, সাটিহারী দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম প্রমুখ।
মানব্বন্ধনে বক্তারা বলেন, শিক্ষার সকল বৈষম্যের একমাত্র সমাধান জাতীয়করণ। শিক্ষা জাতীয়করণে উপকৃত হবে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক। শিক্ষার মানোন্নয়ন করতে হলে শিক্ষকের মর্যাদা প্রতিষ্ঠা করে তাদের জীবনমান উন্নয়ন করতে হবে। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারীদের চাকরির ধারাবাহিকতা রক্ষাসহ বেতন সংরক্ষণ পূর্বক চাকরি জাতীয়করণের যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং শিক্ষকদের জন্য উচ্চতর বিশেষ বেতন কাঠামো গঠনের দাবি জানান।
স্মারকলিপিতে বলা হয়, শিক্ষাব্যবস্থা হবে সার্বজনীন, সর্বস্তরের শ্রেণি-পেশার মানুষের সন্তান যেনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ পায়, তা নিশ্চিত করার জন্য শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের বিকল্প নেই। মেধাবীদের শিক্ষকতা পেশায় নিয়ে আসতে উচ্চতর বিশেষ বেতন কাঠামোর কোন বিকল্প নেই। জাতীয় স্বার্থে, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের স্বার্থে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের মাধ্যমে, শিক্ষা ক্ষেত্রের সকল বৈষম্য দূরীকরণ করা সম্ভব বলে বিশ্বাস করে সারা দেশের বৈষম্যবিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ।
এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ ঈশ্বরগঞ্জ উপজেলা সমন্বয়ক ও ইউনুছ খাদিজিয়া বালিকা দাখিল মাদরাসা শিক্ষক শাহ্ নেওয়াজ মিতু, কাজির বলসা দাখিল মাদরাসার শিক্ষক ইকরামুল হক সহ বিভিন্ন স্কুল, মাদ্রাসা, কারিগরির শিক্ষকবৃন্দ।





আর্কাইভ