শিরোনাম:
●   অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী ●   ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন ●   নবীগঞ্জে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি রেজা কিবরিয়া ●   আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ ●   ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ●   বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ●   বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা ●   আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ ●   নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা ●   আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি ●   কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই ●   আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে ●   কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ●   তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু ●   বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল ●   এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত ●   সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ ●   ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ●   ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ●   মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ ●   আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ ●   র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা ●   ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   উচ্ছেদকৃত হকারদের জীবিকার বিকল্প ব্যবস্থা করুন ●   নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ ●   বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে ●   রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
রাঙামাটি, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » জয়পুরহাট » আক্কেলপুরে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ৬ জনের বিরুদ্ধে গ্রাহকদের মানববন্ধন
প্রথম পাতা » জয়পুরহাট » আক্কেলপুরে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ৬ জনের বিরুদ্ধে গ্রাহকদের মানববন্ধন
বৃহস্পতিবার ● ৩ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আক্কেলপুরে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ৬ জনের বিরুদ্ধে গ্রাহকদের মানববন্ধন

--- নিশাত আনজুমান, আক্কেলপুর(জয়পুরহাট) প্রতিনিধি :: জয়পুরহাটের আক্কেলপুরে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর আক্কেলপুর এরিয়া অফিসের প্রধান ফটকে ঝুলছে তালা, টাকা ফেরৎ পেতে এবং নায্য বিচারের দাবিতে ওই প্রতিষ্ঠানে কর্মরত ৬জনের বিরুদ্ধে অভিযোগ এনে রাস্তায় মানববন্ধন করেছে গ্রাহকরা।

অভিযুক্তরা হলেন, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর আক্কেলপুর এরিয়া অফিসের ব্রাঞ্চ ম্যানেজার তাজমা খাতুন, ফিল্ড কর্মী তাওয়াবুর রহমান (তাজমা খাতুনের ভাই), ইউনিট ম্যানেজার কামরুজ্জামান (তাজমা খাতুনের স্বামী), এরিয়া ম্যানেজার শ্যামলী খাতুন, জয়পুরহাট এরিয়া ম্যানেজার এইচ এম ইজাদ ও বগুড়া রিজিওনাল অফিসের ভাইস প্রেসিডেন্ট আলমগীর হোসেন।

৩ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১ টায় আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে মানববন্ধন করে, পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর আক্কেলপুর এরিয়া অফিসের সামনে গিয়ে আবারও মানববন্ধন করে। গ্রাহকদের অভিযোগ তাদের সাথে প্রতারণার মাধ্যমে ১ কোটি ৩০ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। তবে অভিযোগগুলো মিথ্যা দাবী করেন প্রতিষ্ঠানের আক্কেলপুর এরিয়া অফিসের ব্রাঞ্চ ম্যানেজার তাজমা খাতুন।

ইদ্রিস আলী নামের এক ভোক্তভোগী গ্রাহক বলেন, আমিসহ আরও ১৭ জন গ্রাহকের সাথে মিথ্যা কথা বলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণা করা হয়েছে। লভ্যাংশ দেওয়ার নাম করে আমার নিকট থেকে ৩২ লাখ টাকা নিয়েছিল তারা। পরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করলে ১৪ লাখ ৮৭ হাজার টাকা ফেরৎ পেয়েছি। বাকি টাকা তারা ফেরৎ না দিয়ে বিভিন্ন টাল বাহানা করছে। আমি আমার বাকি টাকা ফেরৎ চাই।
এসকল বিষয়ে কথা বলার জন্য ওই ইন্স্যুরেন্স অফিসে গিয়ে দেখা যায়, অফিসের প্রধান ফটকে তালা ঝুলছে। সেখানে কোন কর্মকর্তা নেই।

অভিযুক্ত আক্কেলপুর এরিয়া অফিসের ব্রাঞ্চ ম্যানেজার তাজমা খাতুনের সাথে কথা হলে তিনি জানান, যারা আমাদের বিষয়ে অভিযোগ করছে তারা সবাই আমাদেরই কর্মী। মেয়াদ পূর্ণ না হওয়ায় তাদের টাকা ফেরৎ দেওয়া সম্ভব হচ্ছেনা। তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। স্যার বগুড়া অফিসে যাওয়ায় আমাদের অফিস বন্ধ আছে।

উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, এবিষয়ে গ্রাহকরা একটি লিখিত অভিযোগ করেছেন। আগামী সপ্তাহে উভয় পক্ষকে ডেকেছি। সেখানে বিষয়টি সুরাহা না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





আর্কাইভ