শনিবার ● ২৩ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » খেলা » ঈশ্বরদীতে কাশেম স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল
ঈশ্বরদীতে কাশেম স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল

ঈশ্বরদী প্রতিনিধি ::(১০ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৩৫মিঃ) ঈশ্বরদীর পাকশি ইউনিয়নের বাঘইল পূর্বপাড়ায় মরহুম আবুল কাশেম স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা শুক্রবার রাতে ফ্লাড লাইটের নিয়ন আলোয় অনুষ্ঠিত হয়েছে৷ এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও খেলার উদ্বোধন করেন শিল্পপতি আকরাম আলী খাঁন সঞ্জু৷
আব্দুর রশিদ প্রামানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বকতব্য দেন, পাকশি ইউপি চেয়ারম্যান জাকিউল ইসলাম তপন সরদার, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, আলহাজ্ব রফিজ উদ্দিন প্রামানিক, আবু বক্কার প্রামানিক৷
ফাইনাল খেলায় মালেক স্মৃতি সংঘ বাঘইল কলপাড়া বনাম মাঝদিয়া নবিন সংঘ অংশ নেয় ৷ ৮ ওভারের খেলায় টানটান উত্তেজনার সৃষ্টি হয়৷ মাঝদিয়া নবিন সংঘকে হারিয়ে মালেক স্মৃতি সংঘ বাঘইল কলপাড়া চ্যাম্পিয়ন হয়৷ খেলায় আম্পিয়ারের দায়িত্ব পালন করেন মহিদুল ইসলাম ও এনামুল হক৷ এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন আবুল কালাম আজাদ, শাহিনুর রহমান, শামীম হোসেন, জাহিদুল ইসলাম বাবলু ও সজিব হোসেন৷





রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু
ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু
চুয়েটে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২৫ শুরু