বুধবার ● ১৬ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় শিশু সহ একই পরিবারের নিহত-৪
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় শিশু সহ একই পরিবারের নিহত-৪
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশাকে একটি ট্রাক ধাক্কা দিলে একই পরিবারের চারজন নিহত হয়েছে।
মঙ্গলবার ১৫ অক্টোবর বেলা দুইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কাজল রেখা (২৫), নূরজাহান (৫০), শিরিনা (২৫) ও সাত মাসের শিশু নিহাত। তারা সবাই একই পরিবারের সদস্য। এ দুর্ঘ*টনা*য় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
নিহতদের আত্মীয় আমেনা খাতুন বলেন, সীতাকুণ্ড থেকে এক আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য খৈইয়াছড়া এলাকায় আসেন তারা। ঝর্ণার কাছে দাঁড়ালে পেছন থেকে একটি ট্রাক সিএনজিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তারা সবাই সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দক্ষিণ বগাচতর গ্রামের জামান মিস্ত্রি বাড়ির বাসিন্দা।
মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, দুর্ঘটনাস্থলে পৌঁছে এক শিশু সহ তিনজনের লাশ উদ্ধার করা হয় এবং আহতদের উদ্ধার স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।





নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল
মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট ভিসি
চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত
মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক
শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২