শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে নির্মাণের আগেই রাস্তা ধ্বসে পুকুরে
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে নির্মাণের আগেই রাস্তা ধ্বসে পুকুরে
বৃহস্পতিবার ● ১৭ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে নির্মাণের আগেই রাস্তা ধ্বসে পুকুরে

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাস্তার পাশে মাটি কেটে বিক্রি করায় নির্মানাধীন রাস্তা গভীর পুকুরে ধ্বসে পড়ার অভিযোগ উঠেছে। এব্যাপারে স্থানীয় এলাকাবাসী ময়মনসিংহ জেলা প্রশাসক, নির্বাহী প্রকৌশলী এলজিইডি ময়মনসিংহ ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নের কাশিগঞ্জ থেকে লতিফ মার্কেট পর্যন্ত এক কিলোমিটার রাস্তা নির্মাণের কার্যাদেশ পায় সোহেল এন্টার প্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্টান। ৫নভেম্বর-২৩ তারিখে রাস্তাটির ভিত্তি প্রস্তরস্থাপন করা হয়। ভিত্তি প্রস্তরস্থাপনের কিছু দিন পর তৎকালীন দলীয় প্রভাবশালী নেতার মালিকানাধীন মাছ চাষের পুকুরের মাটি কেটে বিক্রি করে দেয়। এ কারণে পুকুরটি গভীর হয়ে যায়, ফলে রাস্তাটি পুকুরে ধ্বসে পড়ে। এসময় স্থানীয় এলাকাবাসী বাঁধা নিষেধ করলেও পুকর মালিক দলীয় প্রভাবশালী নেতা হওয়ায় বাঁধার তোয়াক্কা করেননি।
স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রকৌশলী বিভাগ সরেজমিন তদন্ত করে অভিযোগের সত্যতা পান। রাস্তা ভেঙ্গে যাওয়ার ব্যাপারে উপজেলা প্রকৌশলী কৈফিয়ত তলব করলে ফিসারী মালিক মশিউল হাসান নিজ উদ্যোগে মাটি ভরাট করে দেয়ার অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন। পরে তিনি রাস্তার পাশে কয়েকটি বাঁশের খুঁটি দিয়ে মাটি ফেলে নামকা ওয়াস্তে একটি দায়সারা কাজ সম্পন্ন করেন। যা রাস্তাটি আবারো ধ্বসে যাওয়ার আশংখা করছে এলাকাবাসী।
স্থানীয় আব্দুস সামাদ জানান, এ রাস্তাটির জন্য আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়। বর্ষাকালে বাড়ি থেকে বের হওয়া মুশকিল হয়ে যায়। স্কুল কলেজের ছাত্রছাত্রীরা নিয়মিত স্কুলেও যেতে পারেনা এ রাস্তার কারণে। এই রাস্তার কারণে আমাদের সাথে অনেকেই আত্নীয়তা করতে চায়না। দীর্ঘদিন পরে স্বপ্নের এ রাস্তাটির কাজ শুরু হলেও শেষ হওয়ার আগেই স্বপ্ন ভেঙ্গে পুকুরে ধ্বসে যায়।

শহিদুল ইসলাম বলেন আমরা এলাকাসীর চাই এ রাস্তাটির পাশে যেন প্যালাইটিং দিয়ে বাঁধ দেওয়া হয়। তাহলে আমরা অনেক উপকৃত হবো।
এবিষয়ে পুকুর মালিক মশিউল হাসান জানান, ২০০৯ সাল থেকেই এখানে পুকুর ছিল। কিছুদিন পূর্বে মাটি বিক্রি করা হয়েছে। খনন কর্মচারীরা ৩ফুট করে মাটি কাটার কথা থাকলেও তারা ৫ফুট গভীর করে মাটি কেটে নিয়ে যায়। আমি তখন বাড়িতে ছিলাম না।
এ রাস্তার ঠিকাদার সরাফত আলী জানান, রাস্তার পাশ ঘেঁষে পুকুর খননের বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
উপজেলা প্রকৌশলী আয়েশা আক্তার অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুকুর মালিক রাস্তার পাশে নিজ উদ্যোগে মাটি ভরাট করে দিবেন বলে অঙ্গীকার করেছেন।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার এর সাথে কথা হলে তিনি জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।





আর্কাইভ