শনিবার ● ৯ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » ঢাকা » বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চের পরবর্তী সমন্বয়কের দায়িত্বে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণতন্ত্র মঞ্চের পরবর্তী সমন্বয়কের দায়িত্বে
গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী মঞ্চের পরবর্তী সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মঞ্চের অন্যতম শীর্ষ নেতা জননেতা সাইফুল হক। এর আগেও ২০২৩ সালে তিনি মঞ্চের সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন।
গতকাল নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গনতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এই সভা অনুষ্ঠিত হয়।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনসহ মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদ সদস্যবৃন্দ।
শহীদ নূর হোসেন দিবসের কর্মসূচী
আগামীকাল ১০ নভেম্বর সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনের শহীদ নূর হোসেন দিবসে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সকাল ৮.৩০এ গুলিস্তানের নূর হোসেন স্কয়ারে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হবে।





সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান
বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী
বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান
পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ
ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয়
শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক
সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে
একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী
হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে