শনিবার ● ৯ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ি জেলা পরিষদে প্রথম নারী চেয়ারম্যান
খাগড়াছড়ি জেলা পরিষদে প্রথম নারী চেয়ারম্যান
খাগড়াছড়ি প্রতিনিধি :: অবশেষে নানা জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে পুনর্গঠিত নতুন অন্তবর্তী খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জিরুনা ত্রিপুরা।
পরিষদ গঠনের পর এবারই প্রথমবারের মতো নারী চেয়ারম্যান পেল খাগড়াছড়ি।
এটি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের দশম অন্তবর্তী পরিষদ।
গত বৃহষ্পতিবার ৭ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলিমা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
একই সঙ্গে প্রজ্ঞাপনে বিদায়ী অন্তবর্তী পরিষদ বাতিল করা হয়।
এছাড়া অন্তবর্তীকালীন পরিষদে বিভিন্ন জাতিগোষ্ঠীর ৪ জনকে সদস্য করা হয়েছে।
রাজনৈতিক নিয়োগের বাইরে এই প্রথমবার গঠিত পরিষদের প্রত্যেকে নতুন মুখ।
অন্তবর্তী পরিষদে ১৪ জন সদস্য হলেন, বঙ্গমিত্র চাকমা, অনিময় চাকমা, নিটোল মনি চাকমা, কংজপ্রু মারমা, কুমার সুইচিংপ্রু সাইন, সাথোয়াই প্রু চৌধুরী, ধনেশ্বর ত্রিপুরা, শেফালিকা ত্রিপুরা, প্রশান্ত কুমার ত্রিপুরা, মো. শহিদুল ইসলাম, আবদুল লতিফ, মো. মাহবুবুল আলম, জয়া ত্রিপুরা ও অ্যাডভোকেট মনজিলা সুলতানা।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আইন, ১৯৮৯ ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ(সংশোধন) আইন, ১৯৯৭ এর ১৬ ক (৪) উপধারা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ(সংশোধন) আইন, ২০১৪ এর ২ (২) উপধারার প্রদত্ত ক্ষমতাবলে অন্তর্বর্তী পরিষদ গঠন করা হয়।





খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন