শিরোনাম:
●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৪ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » খেলা » চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা কাল
প্রথম পাতা » খেলা » চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা কাল
রবিবার ● ২৪ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা কাল

---
চট্টগ্রাম প্রতিনিধি :: (১১ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৩০মিঃ) চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ও ৩ দিন ব্যাপী বৈশাখী মেলার ১০৭ তম আসর রোববার থেকে উদ্বোধন করা হয়েছে ।

তবে মেলার মূল আকর্ষণ বলীখেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কাল ২৫ এপ্রিল সোমবার। ওইদিন বিকেল সাড়ে তিনটা থেকে লালদীঘি ময়দানে শুরু হবে এই শত বছরের ঐতিহ্যবাহী এই কুস্তি প্রতিযোগিতা।

নগরীর লালদিঘী চত্তর বাংলাদেশ ব্যাংক মোড়, জেল রোড, কেসিদে রোড থেকে শহীদ মিনার পর্যন্ত বসবে এই মেলার আসর। আব্দুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত হবে এই মেলা। এতে সহযোগিতা করছে গ্রামীণফোন।

গত শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আব্দুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটির নেতৃবৃন্দ এবং গ্রামীণফোনের কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, কমিটির সভাপতি সিটি কাউন্সিলার জহরলাল হাজারী, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল, গ্রামীণফোনের চট্টগ্রাম সার্কেল হেড এম শাওন আজাদ এবং হেড অব এক্সটারনাল কমিউনিকেশন্স সৈয়দ তালাত কামাল।

জহরলাল হাজারী তার বক্তব্যে বলেন, ‘ইতিমধ্যেই সড়কের এককিলোমিটার জায়গাজুড়ে বৈশাখী মেলার আসর বসে গেছে। রোববার থেকে পুরোদমে জমে উঠবে মেলা। তবে মূল আকর্ষণ বলী খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল বিকেল সাড়ে তিনটায়। খেলায় অংশ নিতে ইতিমধ্যে ১৫০ বলী নিবন্ধন করেছেন।

এছাড়া যে কেউ চাইলেই বলী খেলায় অংশ নিতে পারবেন। আমরা আশা করছি ২০০ জন বলী এতে অংশ নেবেন। দেশের ঐতিহ্যবাহী এই লোকজ উৎসব ভালোভাবে সম্পন্ন করতে আমরা সব প্রস্ততি নিয়েছি।

গ্রামীণফোনের চট্টগ্রাম সার্কেল হেড এম শাওন আজাদ বলেন, ‘নিজস্ব ঐতিহ্যে বলীয়ান আমাদের এই চট্টগ্রাম অঞ্চল গ্রামীণফোনের কাছে বরাবরই গুরুত্বপূর্ণ। নিজেদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার পাশাপাশি ঐতিহ্য ও সংস্কৃতি ধারণ করে চট্টগ্রামবাসীর সঙ্গে একাত্ম হয়ে সামনের দিকে এগিয়ে যেতে চায় গ্রামীণফোন।’

শত বছরের এই ঐতিহ্য বাঁচিয়ে রাখতে ভবিষ্যতে বলীদের কুস্তি প্রশিক্ষণ দেওয়া, তাদের নার্সিং করাসহ নানা ধরণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন গ্রামীণফোনের কর্মকর্তারা।

উল্লেখ্য, ২৫ এপ্রিল দুপুর সাড়ে তিনটায় বলী খেলার উদ্বোধন করবেন পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

বিশেষ অতিথি থাকবেন গ্রামীণফোনের চট্টগ্রাম সার্কেল হেড এম শাওন আজাদ। এবারের প্রতিযোগীতায় চ্যম্পিয়ন বলীকে ২০ হাজার টাকা সম্মানী দেওয়া হবে।

ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুব সম্প্রদায়কে উৎসাহিত করতে ও মানুষকে নির্মল আনন্দদানের উদ্দেশ্যে বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজকর্মী আব্দুল জব্বার ১৯০৯ সালে বলীখেলার সূচনা করেছিলেন।





খেলা এর আরও খবর

রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু
ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু
চুয়েটে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২৫ শুরু চুয়েটে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২৫ শুরু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)