রবিবার ● ২৪ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাঁকা ধান ঘরে তুলতে পারছেন না কৃষকরা
পাঁকা ধান ঘরে তুলতে পারছেন না কৃষকরা

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:: গত বছর আমরা ২৫০ টাকা রোজ দিয়ে বোরো ধান কাটিয়েছি৷ কিন্তু এবছর ৪০০/৫০০ টাকা রোজ দিয়েও ধান কাটার জন্য শ্রমিক খুঁজে পাচ্ছিনা৷ ফলে পাঁকা ধান জমিতেই পড়ে আছ ৷ কথাগুলো শনিবার দুপুরে সিলেটের বিশ্বনাথে বাসিয়া ব্রীজের ওপর শ্রমিককের জন্য অপেক্ষামান উপজেলার বাওনপুর গ্রামের কৃষক আবুল কালাম কছির বললেন৷ এসময় তার সাথে কন্ঠ মিলেয়ে কারিকোনা গ্রামের কৃষক শহিদ মিয়া, মঈন উদ্দিনসহ অনেকেই শ্রমিক সংকটের কথা জানান৷ এসময় তারা আরোও বলেন, অন্যান্য বছরের তুলনায় এবছর আমাদের এলাকায় ধানের ফলন কিছুটা ভালো হয়েছে৷ কিন্তু শ্রমিক সংকটের কারনে পাঁকা ধান জমিতে থাকা সত্ত্বেও ঘরে তোলা যাচ্ছেনা৷
এদিকে, আসন্ন ইউনয়িন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছেন শ্রমিকরা৷ ফলে ধান কাটার শ্রমিক উপজেলায় তীব্র সংকট দেখা দিয়েছে৷ উপজেলার কিছু জায়গায় পানির নিচে পাকা ধান তলিয়ে রয়েছে বলে এলাকাবাসী জানান৷
এলাকা ঘুরে দেখা যায়, শ্রমিক সংকটের কারণে নিজেদের ধান জমিতে নষ্ট হচ্ছে দেখে ধান কাটতে শুরু করেছেন স্কুলগামী ছাত্রছাত্রী ও বয়ষ্ক মানুষরা৷ অনেকেই মনের আনন্দে ধান কাটলেও অনেকেই আবার নিজেরদের গুরত্বপপূর্ণ কাজ ফেলে রেখেও ধান কাটচ্ছেন৷ তবুই যাতে পাঁকা ধান জমিতে পড়ে না থাকে৷ উপজেলার প্রতিটি এলাকায় বোরো ধান কাটা গত কয়েক দিন পূর্বে থেকে শুরম্ন হয়েছে৷ কিন্তু ধান কাটার শ্রমিক সংকটনের জন্য অনেক জায়গায় ধান কাটতে পারেননি চাষিরা৷
কলেজগামী ছাত্র মিনহাজুর রহমান বলেন, শ্রমিক সংকটের কারণে বাধ্য হয়ে কলেজের ফাঁকে ফাঁকে ধান কাটতে হচ্ছে৷ তা না হলে জমির অনেক ধানই নষ্ঠ হয়ে যাবে৷
উপজেলা কৃষি কর্মকর্তা আলীনূর রহমান বলেন, এবছরের ফলন অনেক ভালো হয়েছে৷ কিন্তু ধান কাটার শ্রমিক সংকঠের কারণে কৃষকরা সময় মতো ফসল ঘরে তুলতে পারছেন না৷ উপজেলার দশঘর ইউনিয়নের কিছু ধান পানির নিচে তলিয়ে রয়েছে বলে তিনি জানান৷





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা