শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২০ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বঞ্চিত ৪ উপজেলার প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বঞ্চিত ৪ উপজেলার প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি
বুধবার ● ২০ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বঞ্চিত ৪ উপজেলার প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি

--- স্টাফ রিপোর্টার :: রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনে জেলার ৪ উপজেলা থেকে কোনো প্রতিনিধি না রাখায় কাউখালী, জুরাছড়ি, বরকল ও রাজস্থলী থেকে অন্তর্ভুক্তির দাবি জানানো হয়েছে।
বুধবার ২০ নভেম্বর বেলা ১১টায় রাঙামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের কাছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
এসময় জেলাপ্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেছেন রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাজীব চাকমা, উন্নয়ন ও সমাজকর্মী জসিম উদ্দিন, বরকলের বাসিন্দা পুলিন বিহারী চাকমা, কাউখালীর বাসিন্দা মো. তারা মিয়া, রাজস্থলীর রণজিৎ তঞ্চঙ্গ্যা প্রমুখ। স্মারকলিপিতে প্রচলিত ‘রেওয়াজ লঙ্ঘন’ করে এবার ১৫ সদস্য বিশিষ্ট পুনর্গঠিত পার্বত্য জেলা পরিষদে রাঙামাটির দুর্গম, অনগ্রসর, পশ্চাৎপদ ও সুবিধাবঞ্চিত চার উপজেলা থেকে সদস্য রাখার দাবি জানানো হয়েছে।

স্মারকলিপি পেশকারী নেতৃবৃন্দ বলেন, রাঙামাটি জেলার ছয়টি উপজেলা থেকে ১৫ জন প্রতিনিধি মনোনীত করা হয়েছে, অথচ চার উপজেলা থেকে একজনও প্রতিনিধি নেই। এতে করে চার উপজেলার বাসিন্দাদের সঙ্গে বঞ্চিত, অবহেলিত ও বিমাতাসূলক আচরণ করা হয়েছে। জেলা পরিষদ পুনর্গঠনে পার্বত্য উপদেষ্টার স্বেচ্ছাচারিতা, পক্ষপাতিত্ব, স্বজনপ্রীতিসূচক মানসিকতা প্রকাশ পেয়েছে। সদস্য নির্বাচনে রহস্যপূর্ণ পদ্ধতিকে আমরা দুর্নীতির ছলাকলাপূর্ণ, দুরভিসন্ধিমূলক এবং এলাকায় শান্তি ও সম্প্রীতির প্রতি প্রচ্ছন্ন হুমকি বলে মনে করছি।
স্মারকলিপিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার ও সদস্য দেবপ্রসাদ দেওয়ান ছাড়া বাকি ১৩ সদস্যের বিরুদ্ধে নানান অভিযোগ তোলা হয়েছে। এর মধ্যে, অনেকের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগ, দলীয় পদবী, হত্যা মামলার এজাহারভুক্ত আসামি, পার্বত্য উপদেষ্টার সঙ্গে সখ্যতা, সাবেক সহকর্মী ও সম্পর্কে দেবর-ভাবিকেও একই পরিষদে সদস্য মনোনীত করার অভিযোগ তোলা হয়েছে।
প্রসঙ্গত, গত ৭ নভেম্বর সাবেক কৃষি কর্মকর্তা ও রাঙামাটি জেলা বিএনপির সভাপতির বড় ভাই কাজল তালুকদারকে চেয়ারম্যান মনোনীত করে ১৫ সদস্যের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়। পুনর্গঠিত পরিষদ সদস্যদের নাম প্রকাশের পর থেকেই আপত্তি ওঠেছে। চেয়ারম্যান-সদস্যদের দায়িত্ব গ্রহণের দিনও পরিষদের প্রধান ফটকের সামনেই বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে
সিসিটিভির আওতায় রাঙামাটি শহর সিসিটিভির আওতায় রাঙামাটি শহর
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)