বুধবার ● ২০ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে মাদক ব্যাবসায়ী সহ গ্রেফতার-৫
ঈশ্বরগঞ্জে মাদক ব্যাবসায়ী সহ গ্রেফতার-৫
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মতিলাল গৌড় নামের এক মাদক ব্যাবসায়ী সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী মতিলাল গৌড় (৪৭) উপজেলার পৌর শহরের চরনিখলা গ্রামের পাট বাজার পুকুরপাড় এলাকার রামপ্রসাদ গৌড়ের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু সাঈদের নেতৃত্বে অভিযান চালিয়ে তার কাছে মজুত থাকা ১৬ লিটার চোলাই মদসহ তাকে গ্রেফতার করা হয়। পরে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ব্যাবসায়ী মতিলাল গৌড়ের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায়।
অপরদিকে এসআই আমিনুল ইসলাম, কমল সরকার ও আশরাফ আলীর নেতৃত্বে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর বড়ইকান্দি এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামী মানিক মিয়া (৪০), রশিদ মিয়া (৪৭) ও মোস্তাকিম মিয়া (৩৮)কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও কিশোর জিয়ারুল হত্যা মামলার দুই নং আসামি রাসেল মিয়াকে একদিনের রিমান্ড শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক মাদক মামলার আসামি মতি লাল গৌড়কে ১৬ লিটার মদ ও ওয়ারেন্টভুক্ত ৩জনসহ রিমান্ড শেষে এক জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ
ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল
রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো
তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার
ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি
ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি
ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার