শিরোনাম:
●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
রাঙামাটি, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দৈনিক ভোরের চেতনা ২৬ বছরে পদার্পণ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দৈনিক ভোরের চেতনা ২৬ বছরে পদার্পণ
রবিবার ● ১ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দৈনিক ভোরের চেতনা ২৬ বছরে পদার্পণ

--- স্টাফ রিপোর্টার :: শনিবার ৩০ নভেম্বর সন্ধ্যায় রাঙামাটি পলোয়াল পার্ক ও কটেজে প্রতিনিধি সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, ভোরের চেতনা পত্রিকার প্রতিষ্ঠাতা, সম্পাদক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন জেলা, অঞ্চলের প্রতিনিধিগণ।
জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, বাংলাদেশের যে কয়টি পর্যটন জেলা রয়েছে তারমধ্যে রাঙামাটি পার্বত্য জেলা অন্যতম। রাঙামাটিতে বেষ্টিত পাহাড় এবং খুবই চমৎকার হ্রদ রয়েছে। পাহাড় এবং হ্রদ! এই দুইটি সৌন্দর্য একসাথে দেখতে হলে অবশ্যই রাঙামাটি আসতে হবে। সত্যিকার অর্থে রাঙামাটি একটি সুন্দর জেলা। এই জেলার সুন্দর দিকগুলো যদি দেখতে চান। ১ দিনে তা সম্ভব হবে না। কমপক্ষে ৩ থেকে ৪ দিন থাকতে হবে। তাহলে রাঙামাটিতে অনেক ইনজয় পাওয়া যাবে।
দৈনিক ভোরের চেতনা পত্রিকা’র ২৬ বৎসরে পদার্পণ। ২৬ বছর মানে তারুণ্যের প্রতীক, ২৬ মানে একটি তারুণ্যের শক্তি মনে করতে পারি। ২৬ বছর কিন্তু কম না। অনেকটা লম্বা সময় ধরে পত্রিকা টিকে আছে। তাদের সংবাদ পরিবেশনার গ্রহণযোগ্যতা রয়েছে বলে ২৬ বছর ধরে পত্রিকাটি প্রকাশিত হচ্ছে বলে আমি মনে করছি।
সংবাদকর্মীদের উদ্দেশ্যে ডিসি বলেন, বিশেষ করে আমি মনে করি যারা সাংবাদিক বা যারা সাংবাদিকতার সাথে সংশ্লিষ্ট রয়েছেন। আপনাদের কিন্তু অনেক পড়ালেখা করতে হবে। জ্ঞান থাকতে হবে সকল বিষয়ের। যা মনে আসবে; পত্রিকায় তা লিখে দিলেন। সাংবাদিকতার মানে সেটা নয়। আপনি যে বিষয়ের উপর নিউজ করবেন। সেটার সঠিক স্টাডি করে নিউজ করতে হবে। এমন অনেক পত্রিকা আমি দেখি। শতভাগ ভুয়া নিউজ ছাপানো হয়েছে। একটা ভুয়া নিউজের কারণে একজন ব্যক্তির বা সমাজের কতটুকুন ক্ষতি হতে পারে এটা চিন্তার বিষয়। সুতরাং যে নিউজ আমি করবো সেটা ভালো করে যাচাই-বাছাই করে তারপর করবো। মাত্র ফাইভ পর্যন্ত পরে দুই কলম লেখে এমন অনেকেই সাংবাদিকতা করছেন। তাহলে তার অবস্থা এমনই হবে। সবশেষে আমি এটাই বলবো, আপনি যে বিষয়ের উপর নিউজ করবেন বা যে, জেলার নিউজ করবেন, পাশাপাশি ওই জেলার ভালো দিকগুলা লিখলে জেলাটির সুনাম তুলে ধরার চেষ্টা করবেন। তাহলে দেশ এবং বিদেশে তার প্রভাব ছড়িয়ে পড়বে।
উপস্থিত সকলকে অভিনন্দন, স্বাগত জানিয়ে দৈনিক ইত্তেফাকের রাঙামাটি প্রতিনিধি ও দৈনিক গিরিদর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এ.কে.এম. মকছুদ আহমেদ, বলেন, রাঙামাটি হোক, চট্টগ্রাম হোক, ঢাকা হোক বা বাংলাদেশের যে কোন স্থান থেকে একটি পত্রিকা ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া, প্রকাশ করা। এটা অত্যন্ত একটি কঠিন ব্যাপার। বিশেষ করে বর্তমানে সংবাদপত্রের অবস্থা খুবই খারাপ। বর্তমান সময়ে পত্রিকা টিকিয়ে রাখা কতখানি কঠিন ব্যাপার, এ বিষয়টা আমি বুঝি।
আমাদের পার্বত্য অঞ্চল (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) এই তিনটি জেলায় ব্যক্তিগত (প্রাইভেট) কোন বিজ্ঞাপন নেই। সম্পূর্ণ সরকারী বিজ্ঞাপনের উপরে নির্ভরশীল। কিছু অফিস আমাদেরকে ছোটখাটো বিজ্ঞাপন দিয়ে থাকেন। কিন্তু আপনারা যে, জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকা’র ২৬ বছরে পদার্পণ করছেন। নতুন বছরের কর্ম পরিকল্পনা নিয়ে প্রতিনিধিদের সাথে মতবিনিময়, আলোচনা সভার এই আয়োজন করছেন। এটি তো আরো কঠিন ব্যাপার ও অত্যন্ত সাহসের ব্যাপার। এই জাতীয় দৈনিক পত্রিকাটা আপনারা টিকিয়ে রাখবেন।
পত্রিকার কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আপনারা আপনাদের নিজেদের বিষয় তো দেখবেন এবং তার সাথে প্রতিনিধিদের বিষয়টাও বিবেচনা করবেন। আমি ১৯৬৯ থেকে দৈনিক আজাদী পত্রিকার মাধ্যমে আমার সাংবাদিকতা শুরু। দৈনিক ইত্তেফাক পত্রিকয় ১৯৭৬ সাল থেকে এখন পর্যন্ত আছি। এছাড়াও বিভিন্ন সংবাদপত্রের সাথে জড়িত রয়েছি। আমি ১৯৮২ সাল থেকে ৮৭ সন পর্যন্ত বাংলাদেশ গ্রামীণ সংবাদপত্র পরিষদের সভাপতি ছিলাম। ওই সময আমি সারা দেশ ঘুরে দেখেছি। পত্রিকার নীতিমালা সম্পর্কে আমার বেশ ধারণা রয়েছে।
পত্রিকার সকল প্রতিনিধি ও সংবাদ কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, হলুদ সাংবাদিকতার বিপক্ষে আমার অনেক লেখনি রয়েছে। সবসময় আমি এ বিষয়ে বলাবলি করি। আমার সাংবাদিকতার ৫৫ বৎসর পার করেছি। আমি শুরু থেকেই হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে আসছি। আজ আপনাদেরকে অনুরোধ করবো, অপ-সংবাদিকতা থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ
রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা  বিষয়ে সেমিনার রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার
রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
রাউজানে মাদক বিরোধী সমাবেশ রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল
বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের

আর্কাইভ