শিরোনাম:
●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
রাঙামাটি, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » গোপালগঞ্জ » কৃষকের জমিতে বেড়া দিতে আওয়ামীলীগ নেতার বাঁধা
প্রথম পাতা » গোপালগঞ্জ » কৃষকের জমিতে বেড়া দিতে আওয়ামীলীগ নেতার বাঁধা
মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কৃষকের জমিতে বেড়া দিতে আওয়ামীলীগ নেতার বাঁধা

--- কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি :: নিজ জমিতে বেড়া দেয়ায় আব্দুল মান্নান সরদার (৬৫) নামে এক কৃষক ও তার পরিবারের লোকজনকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার তালতলা গ্রামে এ ঘটনা ঘটেছে।

অভিযুক্ত আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান খান নিজামকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

এ ঘটনায় কৃষক আব্দুল মান্নান সরদার বাদী হয়ে কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও ভূক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে কৃষক আব্দুল মান্নান সরদার তাঁর জমিতে নেট দিয়ে বেড়া দিতে যান। এ সময় প্রতিবেশি আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান ও তার লোকজন জমির মালিকানা দাবি করে বেড়া দিতে বাঁধা দেন। কৃষক আব্দুল মান্নান বাঁধা উপেক্ষা করে বেড়া দেওয়ার চেষ্টা করলে চড়াও হন প্রতিপক্ষ। এ সময় ওই কৃষকের মেঝভাই ফানুক সরদার ও ছোট ভাইয়ের স্ত্রী সালমা বেগম এগিয়ে গেলে তাদের সবাইকে কিলঘুষি ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন আ.লীগ নেতা ও তার লোকজন। পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে স্বজনরা।

এ বিষয় অভিযুক্ত হাবিবুর রহমান খান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ওই জমিটা একটি হিন্দু পরিবারের কাছ থেকে কিনেছি। তবে এখনও দলিল করা হয়নি। মিউটেশন করতে দেওয়া হয়েছে। ওই জমিতে বেড়া দিতে গেলে আমি খুঁটি উঠিয়ে ফেলি এবং কথা কাটাকাটি হয়। তবে গায়ে হাত দেয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।’

কাশিয়ানী থানার রামদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. ইমদাদুল হক অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। উভয়পক্ষকে ডাক হয়েছে। বসে কাগজপত্র দেখে ও শুনানী শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’





গোপালগঞ্জ এর আরও খবর

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচীতে আ’লীগের আক্রমণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমটির নিন্দা গোপালগঞ্জে এনসিপির কর্মসূচীতে আ’লীগের আক্রমণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমটির নিন্দা
অস্বাভাবিকভাবে ভ্যাট ও কর আরোপের গণবিরোধী ও আত্মঘাতী  সিদ্ধান্ত প্রত্যাহার করুন অস্বাভাবিকভাবে ভ্যাট ও কর আরোপের গণবিরোধী ও আত্মঘাতী সিদ্ধান্ত প্রত্যাহার করুন
বঙ্গবন্ধুর সমাধিতে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি’র শ্রদ্ধা নিবেদন বঙ্গবন্ধুর সমাধিতে পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি’র শ্রদ্ধা নিবেদন
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধি সৌধে শ্রদ্ধাঞ্জলি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধি সৌধে শ্রদ্ধাঞ্জলি
রাবিপ্রবি এর উপাচার্য ড. সেলিনার বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন রাবিপ্রবি এর উপাচার্য ড. সেলিনার বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন
বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাবেক নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাবেক নেতৃবৃন্দ
আজ শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৭তম জন্মদিন আজ শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৭তম জন্মদিন
বঙ্গবন্ধুর সমাধীতে রাঙামাটি জেলা পরিষদ পরিবারের শ্রদ্ধা নিবেদন বঙ্গবন্ধুর সমাধীতে রাঙামাটি জেলা পরিষদ পরিবারের শ্রদ্ধা নিবেদন
যথাযোগ্য মর্যাদায় দেশের বিভিন্ন স্থানে জাতীয় শোক দিবস পালিত যথাযোগ্য মর্যাদায় দেশের বিভিন্ন স্থানে জাতীয় শোক দিবস পালিত

আর্কাইভ