বুধবার ● ৪ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » গুনীজন » কবি আব্দুল হাই মাশরেকী ছিলেন মাটি ও মানুষের কবি
কবি আব্দুল হাই মাশরেকী ছিলেন মাটি ও মানুষের কবি
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: কবি আব্দুল হাই মাশরেকীর ৩৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্বরণ সভা অনুষ্ঠিত হয়। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পাঞ্জেরী সাংস্কৃতিক সংসদের সভাপতি এডভোকেট আজিজুল হাই সোহাগের সভাপতিত্বে স্বরণ সভায় বক্তারা বলেন, কবি আব্দুল হাই মাশরেকী ছিলেন মাটি ও মানুষের কবি। গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবন গাঁথা তাঁর লেখনিতে স্থান পেয়েছে। তিনি অসংখ্য পালা গান, দেশাত্ববোধক গান, কবিতা লিখে গেছেন।
তাঁর উল্লেখযোগ্য লিখনী গ্রন্থে কবিতা ও গণসংগীতের মধ্যে রয়েছে, রাখাল বন্ধু, জরিনা সুন্দরী, আল্লাহ্ মেঘ দে ছায়া দে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, প্রাণ সখি রে বাবলা বনে ধারে ধারে বাঁশি বাজায় কে। সামাজিক বৈষম্য অর্থনীতি ধর্মীয় ও বর্ণবাদের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার।
কবি আব্দুল হাই মাশরেকী ১৯০৯ সালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কাকনহাটি গ্রামে ১এপ্রিল মামার বাড়িতে জন্ম গ্রহণ করেন। স্বরণ সভায় বক্তারা কবির অরক্ষিত কবরস্থান সংরক্ষণের জন্য প্রচীর নির্মান এবং আব্দুল হাই মাশরেকী ফাউন্ডেশনের সমস্যাবলী নিরসনের জন্য প্রধান অতিথির কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কবি নাজমা মমতাজ, কবি নজরুল গ্রন্থাগারের সভাপতি কবি মোশাররফ হোসেন, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একেএম হারুন অর রশিদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, সমাজ সেবক এমদাদুল হক বাবুল, শিক্ষক ফারুক আহমেদ, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান,কবি ফয়সাল আহমেদ প্রমুখ।





ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার
আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির শোক