শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৪ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে পুলিশের উপর হামলা, গাড়ি ভাংচুর
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে পুলিশের উপর হামলা, গাড়ি ভাংচুর
বুধবার ● ৪ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে পুলিশের উপর হামলা, গাড়ি ভাংচুর

--- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানথানা পুলিশের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় থানার ৩ পুলিশ সদস্য আহত হয়। এবং পুলিশের গাড়ি ভাংচুর করা হয়েছে। গতকাল সোমবার রাত ১২ টার দিকে পুলিশের উপর সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জানি পাথর এলাকায়। জানা যায়, রাউজানের আলোচিত প্রবাসী সিআইপি ইয়াসিন চৌধুরীর বাড়ীতে লুটপাট ও অগ্নিসংযোগ ঘটনার মামলার আলামত উদ্ধারে পুলিশ জানিপাথর এলাকার মোহাম্মদ সালমানের বাড়িতে অভিযানে যায়। সেখানে সালমানের পুত্র সন্ত্রাসী ফোরকান উদ্দিন নেতৃত্বে ১০/১৫ জন সন্ত্রাসী দেশীয় অন্ত্র ও লাঠিসোটা নিয়ে পুলিশের উপর হামলা করেন। এই হামলায় চিকদাইর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আবদুল কাদের, কনস্টেবল শাহরিয়ার, কনস্টেবল রাসেল দে গুরুতর আহত হয়েছে। ঘটনার সংবাদ পেয়ে রাউজান থানা থেকে অতিরিক্ত পুলিশ নিয়ে ওসি ঘটনাস্থনে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে। এ হামলার ঘটনায় এস আই আবদুল কাদের বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এব্যাপারে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, একটি মামলার আলামত উদ্ধার করতে পুলিশ অভিযানে গেলে সন্ত্রাসী ফোরকানের নেতৃত্ব পুলিশের উপর হামলা চালানো হয়। এ ঘটনায় তিন পুলিশ আহত হয়েছে। একইসাথে পুলিশের গাড়ির গ্লাস ভাঙচুর করে তারা। আহতদের রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করানো হয়েছে। এ হামলার ঘটনায় মামলা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)