শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৬ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » খেলা » দিদার বলীকে হারিয়ে শিরোপা জিতলো শামসু বলী
প্রথম পাতা » খেলা » দিদার বলীকে হারিয়ে শিরোপা জিতলো শামসু বলী
মঙ্গলবার ● ২৬ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দিদার বলীকে হারিয়ে শিরোপা জিতলো শামসু বলী

---
চট্টগ্রাম প্রতিনিধি :: গত ১২ বারের চ্যাম্পিয়ন দিদার বলীকে কপোকাত করে চট্টগ্রামের ৯৯ বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলায় শিরোপা ছিনিয়ে নিলেন টেকনাফের শামসু বলী। পাশাপাশি নিজের শ্রেষ্ঠত্বের মুকুট বিসর্জন দিতে হয়েছে দিদার বলীকে। ২৫ এপ্রিল সোমবার বিকেল পাঁচটার দিকে লালদীঘি মাঠে শুরু হয় বৈশাখী মেলার মূল আকর্ষণ বলী খেলা প্রতিযোগিতা।

খেলায় রানার আপ হন রামুর দিদার বলী। টানটান উত্তেজনার এ বলীখেলায় ২৭ মিনিট ২১ সেকেন্ড প্রাণপণ লড়াই করেন দুই বলী। কিন্তু তারপরও কেউ কারও কাছে হার মানতে নারাজ।

পরে খেলার রেফারি ও অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আলোচনা করে শামসু বলীকে বিজয়ী ঘোষণা করেন। সকাল থেকে হাজার হাজার দর্শক খেলা উপভোগ করতে লালদিঘী ময়দানে জড়ো হয়।

প্রতিবছর ১২ই বৈশাখ চট্টগ্রামের লালদিঘী ময়দানে এই খেলা অনুষ্ঠিত হয়। এই খেলাকে ঘিরে গড়ে উঠেছে বৈশাখী মেলা। চট্টগ্রামের মানুষের কাছে জব্বারের বলী খেলা অতি জনপ্রিয়। যাকে নিয়ে এই খেলার আয়োজন তিনি হলেন বদরপাতি বিশিষ্ট ব্যবসায়ী আবদুল জব্বার। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তরুণদের উদ্বুদ্ধ করার জন্য আব্দুল জব্বার সওদাগর নামে এক ব্যবসায়ী এই খেলাটি শুরু করেন, যেটি এখনো জব্বারের বলী খেলা নামেই পরিচিত। এই প্রতিযোগিতায় ১৩ বার চ্যাম্পিয়ন হবার কারণে দিদারুল আলম ‘দিদার বলী’ নামেই বেশি পরিচিতি লাভ করেন।

গত ১৫ বছরের মধ্যে যে দু’বার চ্যাম্পিয়ন হিসেবে দিদার বলীর নাম নেই সে দু’বার তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেননি। মাঝখানে দুই বছর অর্থাৎ ২০১২ এবং ২০১৩ সালে তিনি খেলতে পারেননি।  এবারই বিগত ১৫ বছরের রেকর্ডকে ভেঙে টেকনাফের শামসু বলী চ্যাম্পিয়ন হন।





আর্কাইভ