শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩০ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে মদ তৈরির কাচামালসহ আটক-২
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে মদ তৈরির কাচামালসহ আটক-২
বৃহস্পতিবার ● ৩০ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে মদ তৈরির কাচামালসহ আটক-২

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চোলাই মদ ও বিপুল পরিমাণ মদ তৈরির কাচামালসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার বিকালে অভিযান চালিয়ে তাদের আটক করে বৃহস্পতিবার মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান।
আটককৃতরা হলো, উপজেলার পৌর শহরের চরনিখলা পাঠবাজার পুকুরপাড় এলাকার সন্তোষ রামের পুত্র রাজারাম ভাঁশফোর (৩৬) ও রাম প্রসাদ গৌড়ের পুত্র মতিলাল গৌড় (৪৭)। এই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ী রাজারাম ও মতিলাল দীর্ঘদিন ধরে এলাকায় চোলাই মদ তৈরি ও বিক্রির মাধ্যমে অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসছিল। বুধবার স্থানীয়রা রাজারামের বাড়ীতে চোলাই মদ ও মদ তৈরীর উপকরণসহ ঘেরাও করে থানা পুলিশকে অবহতি করে। তাৎক্ষনিক থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১০লিটার দেশীয় চোলাই মদ ও ১০১ লিটার মদ তৈরীর কাচামাল জাওয়া উদ্ধার করে।
এঘটনায় এসআই কমল সরকার বাদী হয়ে অবৈধভাবে মাদক দ্রব্য চোলাই মদ, মদ তৈরীর উপকরণ জাওয়া ও বিক্রয় কাজে সহায়তায় ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ২৪ (ক)/২৫/৪১ ধারায় ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
এ প্রসঙ্গে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এএকেএম হারুন-অর-রশিদ বলেন, ‘দীর্ঘদিন যাবৎ রাজারাম ও মতিলাল পৌর এলাকার পাটবাজারে মাদক সেবন ও ব্যবসা করে আসছিল। এতে আমাদের সম্ভাবনাময় যুবসমাজ ওদের মাদকাসক্তির কবলে পড়ে ধংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। ফলে তারুন্য আজ নেশাগ্রস্ত, মুখ থুবড়ে পড়েছে সামগ্রিক সম্ভাবনা। মাদকমুক্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে দলীয় নেতাকর্মী ও স্থানীয় লোকদের নিয়ে মাদকারবারির আস্তানা ঘেরাও করে থানা পুলিশকে খবর দেই। ভবিষ্যতে মাদক-বিরোধী আমাদের এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, স্থানীয় এলাকাবাসীর সহায়তায় ১০লিটার চোলাই মদ ও ১০১ লিটার মদ তৈরীর কাচামাল সহ মাদক ব্যবসায়ী রাজারাম ও মতিলালকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। জুয়া ও মাদকের বিরুদ্ধে আমরা জিরো-টলারেন্স। জুয়া, মাদক সেবনকারী ও ব্যবসায়ী যেই হোক না কেন, কাউকে ছাড় দেয়া হবে না। মাদক নির্মূলে সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন ওসি।





আর্কাইভ