শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা
বুধবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা

--- আহমদ বিলাল খান :: রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের আয়োজনে জেলা পর্যায়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। বুধবার ১৯ ফেব্রুয়ারি সকালে কার্যালয়ের মিলনায়তনে এক হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মোবারক হোসেন।
জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৫- এ রাঙামাটির দশটি উপজেলায় মোট ৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ।
তিনটি ক্যাটাগরিতে ক গ্রুপ-পবিত্র কুরআন শরীফের পূর্ণাঙ্গ ৩০ পারা, খ গ্রুপ পবিত্র কুরআনের বিশ পারা এবং গ গ্রুপে পবিত্র কুরআনের দশ পারার জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ৭০ জন থেকে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় এই তিনটি ক্যাটাগরিতে তিনজন করে নয়জন বিজয়ী হয়। অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি স্থানীয় সরকারের উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মোবারক হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক ও উৎসাহপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি ভবিষ্যতে এই ধরনের আয়োজন আরো বৃদ্ধি ও অধিক অংশগ্রহণমূলক করার প্রতি গুরুত্বারোপ করেন।
রাঙামাটি ইফা’র উপ-পরিচালক বলেন, আজকের জেলা পর্যায়ের বিজয়ীরা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। বিভাগীয় পর্যায়ের বিজয়ীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার মো. আলী আহসান ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলার সুপারভাইজার মো. আবু বক্কর ফিল্ড, কাপ্তাই উপজেলার সুপারভাইজার মোহাম্মদ নাসির উদ্দিন ফিল্ড, নানিয়ারচর উপজেলার ফিল্ড সুপারভাইজার মো. মইনুল আলম মুবিন, কাউখালী উপজেলার ফিল্ড সুপারভাইজার জয়নুল আবেদিন, লংগদু উপজেলার ফিল্ড সুপারভাইজার মোজাম্মেল হক, জেলার বিভিন্ন হেফজখানর পরিচালক বৃন্দ, মডেল মসজিদের ইমাম গণ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রতিযোগী শিক্ষার্থীরা।
সবশেষে সকলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)