শিরোনাম:
●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪
রাঙামাটি, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » তারেক রহমানের ভিত্তি প্রস্তর খুলে ফেলার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে
প্রথম পাতা » ময়মনসিংহ » তারেক রহমানের ভিত্তি প্রস্তর খুলে ফেলার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে
বুধবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তারেক রহমানের ভিত্তি প্রস্তর খুলে ফেলার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে থাকা একটি ভিত্তি প্রস্তর ফলক খুলে ফেলার অভিযোগ উঠেছে একটি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষের বিরুদ্ধে। এ নিয়ে স্থানীয় এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে উচাখিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নে অবস্থিত আলীনগর কারিগরি ও বানিজ্যিক কলেজটি ১৯৯৯ সালে স্থাপিত হয়। নানা সমস্যা পেরিয়ে ২০০৬ সালে চার তলা বিশিষ্ট একটি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান (তৎকালীন যুগ্ম মহাসচিব) তারেক রহমান। অভিযোগ উঠেছে আওয়ামী লীগের আমলে যোগদানকৃত প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোস্তফা কামাল তারেক রহমানের সেই ভিত্তি প্রস্তর ফলকটি সরিয়ে কলেজের একটি কক্ষে লুকিয়ে রাখেন। তৎকালীন পরিস্থিত নিয়ে কেউ মুখ না খুললেও ৫আগস্ট পরবর্তী পরিস্থিতে তারেক রহমানের সেই ভিত্তি প্রস্তর ফলকটি যথা স্থানে স্থাপন করার অনুরোধ করেন কলেজের অন্যান্য শিক্ষকগণ। এতে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোস্তফা কামাল কর্ণপাত না করে আরো ক্ষিপ্ত হন। বিষয়টি প্রতিষ্ঠানের বাইরে জানাজানি হলে উচাখিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুল ইসলামের নেতৃত্বে দলীয় লোকজন ফলকটি বাথরুম থেকে উদ্ধার করেন। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
আমিনুল ইসলাম বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ফলকটি খুলে লুকিয়ে রাখা হয়। দলীয় লোকজনকে সাথে নিয়ে উদ্ধার করা হয়েছে। অধ্যক্ষ মোস্তফা কামাল ফলকটি যথা স্থানে লাগানোর প্রতিশ্রুতি দিলেও এখনো তা লাগানো হয়নি। স্বৈরাচার ও ফ্যাসিস্ট সরকারের দোসর ওই অধ্যক্ষের পদত্যাগ চাই।
অধ্যক্ষ মোস্তফা কামাল বলেন, আমি যোগদানের আগেই ফলকটি খুলে রাখা হয়েছিল যা আমি জানতাম না। ফলকটি যথা স্থানে আবারও লাগিয়ে দেওয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে একটি অভিযোগ পেয়েছি। আগামী সপ্তাহে তদন্ত শেষে উর্ধতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করা হবে।





ময়মনসিংহ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত
ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন
শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন

আর্কাইভ