বৃহস্পতিবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে নিখোঁজ ২২ দিন পর অটোচালকের লাশ উদ্ধার
ঝালকাঠিতে নিখোঁজ ২২ দিন পর অটোচালকের লাশ উদ্ধার
গাজী মো গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির নলছিটিতে নিখোঁজ ২২ দিন পর মিজান হাওলাদার (২৮) নামে এক অটোচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর বটতলা এলাকায় থেকে এ লাশটি উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আশ্রাফ আলী।
নিহত মিজান হাওলাদার ওই এলাকার আব্দুল সালাম হাওলাদারের ছেলে।
অটো রিকশার মালিক সৈয়দ আবুল কালাম জানান,মিজান আমার গাড়ি ভাড়ায় চালাতো। গত ২৯ জানুয়ারি বিকেলে গাড়ি নিয়ে বের হলে রাতে আর বাড়িতে ফেরেননি। পরে আর বাড়িতে ফেরেননি। আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। আজকে দুপুরে একজন ঘাস কাটতে গেলে তার লাশ দেখতে পান।পরে স্থানীয় লোকজন এসে তার পরনের জামাকাপড় দেখে শনাক্ত করে।
ওসি তদন্ত আশ্রাফ আলী জানান,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার
ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা
ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান
ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠিতে জামায়াতের মেয়র পদে প্রার্থী ঘোষণা
ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ
ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২
ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার
ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার