শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
রাঙামাটি, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩০ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » পরিবহনে ভাড়া কমানোর সিদ্ধান্ত সোমবার : সেতুমন্ত্রী
প্রথম পাতা » গাজিপুর » পরিবহনে ভাড়া কমানোর সিদ্ধান্ত সোমবার : সেতুমন্ত্রী
শনিবার ● ৩০ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পরিবহনে ভাড়া কমানোর সিদ্ধান্ত সোমবার : সেতুমন্ত্রী

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালানি তেলের মূল্য কমানোর কারণে পরিবহনে ভাড়া কমানো হবে৷ এজন্য ২মে সোমবার বিআরটিতে পরিবহন নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে৷ এ বৈঠকে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে পরিবহনের ভাড়া কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে৷

২৯ এপ্রিল শুক্রবার সকালে গাজীপুরের কাশিমপুরে তেতুইবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল সড়কে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের সামনে আন্ডারপাস নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে মন্ত্রী ওইসব কথা বলেন৷

জন কেরির বাংলাদেশের খুনের ব্যাপারে মন্তব্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, তার দেশেও হত্যাকাণ্ড হচ্ছে৷ সমপ্রতি ক্যালিফোর্নিয়ায় ঘরে ঢুকে বাংলাদেশি এক দম্পতিকে হত্যা করলেও এ ব্যাপারে তার কোনো মাথা ব্যাথা নেই৷ তিনি বাংলাদেশের কলাবাগানের হত্যাকাণ্ড নিয়ে স্টেটমেন্ট দিচ্ছেন, প্রধানমন্ত্রীকে ফোন করছেন৷

তিনি আরও বলেন, আমাদের দেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে৷ এসব ব্যাপারে সরকার নির্লিপ্ত থাকেনি৷ সমপ্রতি যেগুলো হয়েছে, সেগুলো অর্গানাইজড টার্গেটেড কিলিং৷ এ ব্যাপারে সরকার অত্যন্ত কঠোর৷ কোনো হত্যাকারীকে, খুনিকে ছাড় দেয়ার সুযোগ নেই৷

আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনের পরবর্তী ধাপসমূহ আরও সুষ্ঠু হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ এজন্য তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের বাড়াবাড়ি না করার জন্য নির্দেশ দেয়া হয়েছে৷

মন্ত্রী বলেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজের রোগী, স্থানীয় জনগণ যারা সড়কের এপার থেকে ওপারে যায় তাদের সুবিধার জন্য জনস্বার্থে আমরা ৫ কোটি টাকা ব্যয়ে গত ফেব্রম্নয়ারী মাসে আন্ডারপাসটির নির্মাণ কাজ শুরু করি৷ এখন কাজটি শেষ পর্যায়ে৷ আশা করছি আগামী জুন মাসের শেষ সপ্তাহে আন্ডারপাসের শুভ উদ্বোধন করব৷ এবং চলাচলের জন্য এটি উন্মুক্ত করে দেব৷

এ সময় সড়ক ও জনপথের তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ সবুজ উদ্দিন খান, মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোঃ মহিবুল হক, গাজীপুর সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী কেবিএম সাদ্দাম হোসেন ও আতিয়া তনি প্রমুখ উপস্থিত ছিলেন৷





আর্কাইভ