শিরোনাম:
●   অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী ●   ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন ●   নবীগঞ্জে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি রেজা কিবরিয়া ●   আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ ●   ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ●   বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ●   বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা ●   আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ ●   নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা ●   আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি ●   কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই ●   আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে ●   কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ●   তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু ●   বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল ●   এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত ●   সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ ●   ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ●   ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ●   মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ ●   আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ ●   র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা ●   ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   উচ্ছেদকৃত হকারদের জীবিকার বিকল্প ব্যবস্থা করুন ●   নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ ●   বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে ●   রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
রাঙামাটি, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১ মার্চ ২০২৫
প্রথম পাতা » ঢাকা » দেশের জন্য, রাজনীতির জন্য ক্ষতি হবে তার বিরুদ্ধে লড়াই অব্যহত থাকবে : গণতন্ত্র মঞ্চ
প্রথম পাতা » ঢাকা » দেশের জন্য, রাজনীতির জন্য ক্ষতি হবে তার বিরুদ্ধে লড়াই অব্যহত থাকবে : গণতন্ত্র মঞ্চ
শনিবার ● ১ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের জন্য, রাজনীতির জন্য ক্ষতি হবে তার বিরুদ্ধে লড়াই অব্যহত থাকবে : গণতন্ত্র মঞ্চ

--- বগুড়ার শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের আহবায়ক শহীদুল ইসলামের ওপর স্থানীয় বিএনপির সন্ত্রাসীদের হামলা এবং জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির নেতাকর্মিদের উপর হামলা- মিথ্যা মামলার প্রতিবাদে ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে গণতন্ত্র মঞ্চ আজ জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে।
সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, এ রকম একটা ব্যাপার হয়েছে “এ” ক্ষমতা থেকে চলে গেছে এখন মনে হয় “বি” ক্ষমতায় বসেছে, প্রশাসন “বি” এর কথা মতো চলে। বিভিন্ন জায়গায় দখলদারিত্ব, চাঁদাবাজির শেষ নাই, এতো বড় অভ্যুত্থান, এতো আত্মত্যাগ, এতো জীবন দেওয়ার পরেও এগুলো চলছে। আমরা এমন দেশ চাই যেখানে বৈষম্য থাকবে না, মারামারি হানাহানি থাকবে না।
পুলিশ মামলা নেয়না, এখনো ঘুষ খায়, সবখানে ছিনতাই হচ্ছে চলন্ত বাসের মধ্যে রেপ হচ্ছে দেশজুড়ে আইনশৃঙ্খলা কিছু নাই সরকার কোন কিছু বন্ধ করতে পারেনি। প্রশাসনের লোক মনে করছে “এ” এর বদলে “বি” আসবে তাই পুলিশ কোন বিশেষ ব্যক্তির নির্দেশে চলবে এমন পুলিশ প্রশাসন আমরা চাই না। অন্যায়ের সাথে মাথা নত করব না, জেল খেটেছি মার খেয়েছি জুলুম নির্যাতন সহ্য করেছি। গণতন্ত্র মঞ্চের অন্যান্য দলের লোকদের ওপর এমন হামলা চলছে। আমরা সেই শক্তি গড়ে তুলতে চাই যারা এই দেশকে বদলাতে পারবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ বদলানো যাবে, যে সংস্কারের কথা বলেছি সেই সংস্কার করা সম্ভব। দেশের জন্য ক্ষতি হবে, রাজনীতির জন্য ক্ষতি হবে তার বিরুদ্ধে লড়াই করে যাবো।

ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছি এই সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট দেখার জন্য নয়। আমরা সরকারের উদ্দেশ্যে বলতে চাই দেশের আইন শৃঙ্খলা ঠিক করেন, দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরুন নইলে সাধারণ মানুষের কাছে এই গণঅভ্যুত্থান মূল্যহীন হয়ে যাবে। যত দ্রুত সম্ভব সংস্কার করে একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন।

জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, স্বাধীনতার পতাকা উত্তোলক আ স ম আবদুর রবের নির্বাচনী এলাকার নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছিল। যে ফ্যাসিস্ট সরকারকে আমরা বিদায় করেছি আমরা চাই না নতুন কোন ফ্যাসিস্ট শক্তি ক্ষমতা দখল করুক। সকলের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করে দেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্রে গড়ে তুলতে হবে। আগামীতে কোন কিংস পার্টি আমরা দেখতে চাই না।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, গণতন্ত্র মঞ্চের ভারপ্রাপ্ত সমন্বয়ক আকবর খাঁন বলেন, দীর্ঘ প্রায় ষোল বছর অপশাসনের বিরুদ্ধে এদেশের জনগণ ফ্যাসীবাদকে বিদায় করেছে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য। সকল রকম বৈষম্য দূর করে একটি সাম্যের সমাজ গড়ে তোলাই ছিল জুলাই গণঅভ্যুত্থানের মূল স্পিরিট । তাই এক দল ক্ষমতায় না এসেই সন্ত্রাস, চাঁদাবাজি,দখল, আধিপত্য বিস্তারের চেষ্টা করবে আর এদেশের জনগণ চুপ করে মেনে নেবে এটা ভাবা মারাত্মক ভুল হবে। আমরা জনগণ সাথে নিয়ে সকল অন্যায় অপশক্তি রুখে দিব। আগামীর বাংলাদেশ হবে ন্যায় নীতি ও সত্যের বাংলাদেশ।

গণসংহতি আন্দোলনের সম্পাদক মন্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া বলেন, সরকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে পারছে না আবার নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রে দাম সাধারণ মানুষের নাগালের বাইরে এ অবস্থা চলতে পারে না। আমরা জনগণের জন্য রাজনীতি করি, মানুষ কষ্টে থাকলে আমরা কথা বলবো। রাস্তাঘাট, হাটবাজার দখলের প্রতিযোগিতা চলছে, খুন, সন্ত্রাস, ছিনতাই মানুষের জীবনে অস্বস্তি বাড়িয়ে দিয়েছে। মানুষ এ অবস্থা থেকে মুক্তি চায় এজন্য একটি জনগণের সরকার দরকার। আশা করব এই সরকার অতি প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত একটি জনমুখী নির্বাচন দিবে।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থবিষয়ক সম্পাদক দিদারুল ভুঁইয়া বলেন, শুধু নাগরিক ঐক্য নয় আমাদের নেতাকর্মীদের উপরও হামলা হয়েছে। আজ দুঃখ লাগে বলতে যাদের সাথে আমরা ফ্যাসীবাদ বিরোধী আন্দোলন করেছি আজ তারাই এখন সন্ত্রাসী, মারামারি, টেন্ডারবাজি করছে। এই অবস্থার পরিবর্তন ঘটাতে এবং এর জন্য যদি আবার লড়াই করতে হয় রাষ্ট্র সংস্কার সব সময় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব আবু ইউসুফ সেলিমের পরিচালনায় সমাবেশে বক্তৃতা করেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার, জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোশতাক, ভাসাননি অনুসারি পরিষদের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের প্রমুখ।
সমাবেশ শেষে প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল করে পল্টন এসে কর্মসূচীর সমাপ্ত করা হয়।





ঢাকা এর আরও খবর

কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু
এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান
‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর
উচ্ছেদকৃত হকারদের জীবিকার বিকল্প ব্যবস্থা করুন উচ্ছেদকৃত হকারদের জীবিকার বিকল্প ব্যবস্থা করুন
রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান

আর্কাইভ