শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
রাঙামাটি, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » মা-বাবার পাশে সমাহিত বর্ষীয়ান রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান
প্রথম পাতা » চট্টগ্রাম » মা-বাবার পাশে সমাহিত বর্ষীয়ান রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান
শনিবার ● ১ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মা-বাবার পাশে সমাহিত বর্ষীয়ান রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান

--- আমির হামজা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক মন্ত্রী বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানকে রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামের বাড়ি রাউজানে দাফন করা হয়েছে।
শুক্রবার ২৮ ফেব্রুয়ারী বাদে আসর গহিরা স্থানীয় একটি স্কুল মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে বাদে জুম্মার নামাজ শেষে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিন মাঠে। দুইটি জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেন।
রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ এর নেতৃত্বে জেলা পুলিশের একটি টিম। রাউজানে অনুষ্ঠিত জানাজায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক চেয়ার পার্সনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খন্দকার, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, বিএনপির উপদেষ্টা সাবেক সংসদ সদস্য লায়ন আসলাম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেতা মীর হেলাল, মুরহুমের পুত্র সায়েদ আল নোমান। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম, মুক্তিযোদ্ধা সাধন পালিত, রাউজান স্কুল প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য সচিব ইয়াছিন মাহামুদ, জেলা বিএনপি নেতা জসিম উদ্দিন সিকদার, আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি আবু আহম্মদ, সাধারণ সম্পাদক ইফতেহার উদ্দিন, বিএনপি নেতা সৈয়দ মঞ্জুরুল আলম মঞ্জু, জেলা যুবদল নেতা সাবের সুলতান কাজল প্রমুখ। মরহুমের জানাজার নামাজ শেষে চিকদাইর ইউনিয়নের দক্ষিণ সর্তা গ্রামের গহিরা এলাকায় পারিবারিক কবরস্থানে মা বাবার পাশে সমাহিত করা হয়। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও চট্টগ্রাম মহা নগরীর থেকে আগত বিএনপির হাজার হাজার নেতাকর্মী অশ্রুসিক্ত নয়নে শেষযাত্রা করেন বর্ষীয়ান রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান।
উল্লেখ্য, ২৫ ফেব্রুয়ারী ঢাকার একটি বেসরকারী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান। ওইদিন মুরহুমের দুইটি জানাজা অনুষ্ঠিত হয় ঢাকাস্থ নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও জাতীয় সংসদ ভবণ এলাকায়। বর্ষীয়ান রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান চট্টগ্রামের রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র ছিলেন। চট্টগ্রামে উন্নয়নে তাঁর অসংখ্য
অবদান রয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)