বুধবার ● ১২ মার্চ ২০২৫
প্রথম পাতা » ঝালকাঠি » ভিমরুলের কামড়ে প্রান গেলো সাবেক সেনা সদস্যের
ভিমরুলের কামড়ে প্রান গেলো সাবেক সেনা সদস্যের
ঝালকাঠি:: ঝালকাঠির কাঠালিয়ায় ভিমরুলের কামড়ে মো. মাজেদ হাওলাদার (৫০) নামের অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার ১২ মার্চ দুপুরে কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানায়, বুধবার দুপুর ১টার দিকে বাড়ির পাশের বাগানে মৌচাক থেকে মধু সংগ্রহ করতে গাছে ওঠেন মাজেদ। এসময় মৌচাকের পাশে থাকা ভীমরুলের বাসায় নাড়া পড়ায় ভীমরুলের কামড়ে তিনি আহত হন। আহত অবস্থায় মাজেদকে তার পরিবারের লোকজন ও স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে নিয়ে রওনা হয়। কিন্তু হাসপাতালে পৌছানোর আগেই পথে মারা যায় মাজেদ।
নিহত মো. মাজেদ হাওলাদার কচুয়া গ্রামের মৃত মো. পনু হাওলাদারের ছেলে। তিনি সেনাবাহিনীতে সৈনিক পদে চাকুরী করতেন। বর্তমানে অবসর নিয়ে বাড়িতেই থাকতেন। নিহতের ভাই রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।





ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৩০
ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত
ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র্যালি ও আলোচনা সভা
শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা
ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন
নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা
ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন