শিরোনাম:
●   ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক ●   কালো টাকা সাদা করার প্রস্তাব অর্থনৈতিক দূর্বৃত্তায়নকে নতুন করে উৎসাহ যোগাবে ●   কাউখালীতে সিএনজিভর্তি চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার ●   মিরসরাইয়ে শিক্ষার্থী নিহতের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত ●   দানের টাকায় উড়াল সেতু, স্বপ্ন পূরণ হলো এক বৌদ্ধ ভিক্ষুর ●   ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত ●   মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন ●   রাবিপ্রবি’তে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন ●   অনলাইনে চাঁদপুরের ইলিশ কেনার ফাঁদ : কুরিয়ার সার্ভিসের নামে অভিনব জালিয়াতি ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় গভীর রাতে মারধর করে ডাকাতি গ্রেপ্তার-১ ●   আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি ●   খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি ●   কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর সাথে ঢাকায় সোমবার রাঙামাটির বিএনপি নেতাদের সভা ●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন
রাঙামাটি, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ৪৪ সিএইচসিপি পরিবারে নেই ঈদের আনন্দ
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ৪৪ সিএইচসিপি পরিবারে নেই ঈদের আনন্দ
সোমবার ● ২৪ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে ৪৪ সিএইচসিপি পরিবারে নেই ঈদের আনন্দ

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ কমিউনিটি হেলথ ক্লিনিকের সিএইচসিপিদের ৯ মাস ধরে বেতন বন্ধ থাকায় ৪৪ সিএইচসিপি পরিবার বর্গের মাঝে নেই ঈদের আনন্দ। বেতন বোনাসের জন্য অপেক্ষার প্রহর যেন কাটছে না। রমজান প্রায় শেষের পথে ঈদুল ফিতর সমাগত। এসময়ের মাঝে সিএইচসিপিগণ ঈদের আগে বেতন বোনাস পাবে কি না এ নিয়ে তারা চরম উৎকন্ঠায় রয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলাবাসীর স্বাস্থ্য সেবা দোঁড়গোঁড়ায় পৌঁছে দেয়ার জন্য ১৯৯৭/৯৮ সালে ৪২টি এবং ২০২২ সালে ২টিসহ মোট ৪৪টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়। সরকার থেকে প্রতিটি ক্লিনিকে ২২ ধরণের ওষুধ প্রদান করা হয়। গত বছরের ১৫ ডিসেম্বর সিএইচসিপিদের ট্রাষ্টের অধীনে যোগদান করানো হয়। ট্রাষ্টে যোগদানের আগে ২০২৪ সালের জুলাই হতে ডিসেম্বর পর্যন্ত ৬ মাস ও চলতি বছরের মার্চ মাস পর্যন্ত মোট ৯ মাস ধরে বেতন বন্ধ রয়েছে। ফলে সিএইচসিপিদের পরিবারবর্গ অর্থ সংকটে ভোগছেন। যার ফলে ঠিক মতো কাজে মন দিতে পারছে না সিএইচসিপিরা।
বিখেরুয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি বিজন দেবনাথ জানান, ১২ বছর ধরে এক বেতনে চাকুরি করতে হচ্ছে তারপরও ৯ মাস ধরে বেতন বন্ধ রয়েছে। যার ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
ঘাগড়াপাড়া কমিউনিটি ক্লিনিক কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি মেম্বার নয়ন মিয়া জানান, এতদিন যাবত বেতন না পাওয়ার পরও সিএইচসিপি নিয়মিত ক্লিনিকে আসছেন তবে বেতন না পাওয়াটা অতীব কষ্টের।
উপজেলা সুজনের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার জানান, কমিউনিটি ক্লিনিকগুলো গ্রামীণ স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ সেবায় নিয়োজিত কর্মীদের বেতন বন্ধ থাকা অনভিপ্রেত। অবিলম্বে তাদের বেতন বোনাস প্রদান করে স্বাস্থ্য সেবায় গতি ফিরিয়ে আনা প্রয়োজন।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন জানান, ডিজি হেলথ এর অপারেশন প্লান থেকে সিএইচসিপিদের বেতন দেয়া হতো কিন্তু এখন কমিউটিটি ক্লিনিক সহায়তা ট্রাষ্টের অধীনে চাকুরি স্থানান্তরিত হওয়াতে বেতনের সমস্যা হচ্ছে। তবে মান্থলি মিটিং এবং রিপোর্ট প্রদান করা হচ্ছে নিয়মিত। অচিরেই এ সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।





আর্কাইভ