শিরোনাম:
●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন ●   আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ●   দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে ●   মধ্যপাড়া পাথর খনিতে উত্তোলন বন্ধের শঙ্কা ●   পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ●   ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা ●   আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল ●   নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩১ মার্চ ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ঈদের উপহার পেলেন সাড়ে তিন’শ ইমাম মুয়াজ্জিন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ঈদের উপহার পেলেন সাড়ে তিন’শ ইমাম মুয়াজ্জিন
সোমবার ● ৩১ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে ঈদের উপহার পেলেন সাড়ে তিন’শ ইমাম মুয়াজ্জিন

--- আহমদ বিলাল খান :: পার্বত্য রাঙামাটি জেলা সদরের ১০৫টি মসজিদের সাড়ে তিনশতাধিক সম্মানিত খতিব-ইমাম ও মুয়াজ্জিন-খাদেমদের “ঈদ সালামি নগদ অর্থ” দিয়ে অতীতের চেয়ে ব্যতিক্রম ভাবে তাদের পাশে দাড়িয়েছে রাঙামাটি জেলা পরিষদ। এতে সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন- রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম।
রবিবার ৩০ মার্চ বিকাল ৩টায় রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত ঈদ সালামি বিতরণ অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে ও বায়তুল আমান জামে মসজিদের খতিব মাও. আশহাদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম।
বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আনোয়ার আল হক, জাতীয় ইমাম সমিতি রাঙামাটি জেলা সভাপতি মাওলানা তোফায়েল আহমেদ, কাওমি ওলামা পরিষদ রাঙামাটি জেলা সভাপতি মাওলানা আবুল হাশেম, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের রাঙামাটি জেলা সভাপতি মাওলানা মোস্তফা হেজাজি প্রমুখ।
রাঙামাটি পৌরসভা ও সদরের ১০৫টি মসজিদের সাড়ে তিনশতাধিক খতিব-ইমাম ও মুয়াজ্জিন-খাদেমদের হাতে ঈদ সালামি নগদ অর্থ তুলেদেন জেলা পরিষদ সদস্য মো. হাবীব আজম।
প্রধান অতিথির বক্তব্যে মো. হাবীব আজম বলেন, ত্যাগ-তাকওয়া আর সংযমের শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে মাসব্যাপী সিয়াম সাধনার পর ব্যক্তি, পরিবার সমাজ এবং রাষ্ট্রীয় জীবনকে সুন্দর ও পরিশুদ্ধ করার পাশাপাশি মুসলিম উম্মাহর বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ-উল-ফিতর।
ব্যক্তি জীবনকে পরিশুদ্ধ ও সংযমী করে গড়ার লক্ষ্যে মোমিন মুসলমানেরা মাসব্যাপী সিয়াম সাধনার পর হৃদয় আনন্দে উপচে পড়া ঈদুল ফিতর সমাগত হয়।
এই ঈদুল ফিতরের আনন্দ সকলের সাথে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরাও যাতে ভাগাভাগি করে নিতে পারে তাই এই ঈদ সালামি ‘উপহার’ হিসেবে দেওয়া হলো।
হাবীব আজম আরো বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। আমাদের এই সামান্য উপহার আপনাদের ঈদ’কে আরো উৎসবমুখর করবে।





আর্কাইভ